শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

নাটোর চিনিকলে ৩২১৪ মেট্রিক টন চিনি উৎপাদন

কর্পোরেট সংবাদ ডেস্ক: নাটোর চিনিকলে চলতি মৌসুমে তিন হাজার ২১৪ টন চিনি উৎপাদন হয়েছে। মাড়াই মৌসুমের সমাপ্তি শেষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় এ তথ্য প্রকাশ কওে চিনিকল কর্তৃপক্ষ।

৬৫ হাজার টন আখ মাড়াই করে চার হাজার ২২৫ টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে গত বছরের ২৪ নভেম্বর নাটোর চিনিকলের আখ মাড়াই মৌসুম শুরু হয়। মৌসুম শেষে ৫৪ মাড়াই দিবসে চিনিকল ৬৯ হাজার ৮৫০ টন আখ মাড়াই করে তিন হাজার ২১৪ টন চিনি উৎপাদনে সক্ষম হয়। উৎপাদন মৌসুমে আখ থেকে চিনি আহরণের হার সাড়ে ছয় শতাংশ নির্ধারণ করা হলেও অর্জিত হয়েছে ৪. ৬০ শতাংশ।

নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া বলেন, গত মৌসুম অপেক্ষা এ বছর অধিক চিনি উৎপাদন হয়েছে। কৃষক পর্যায়ে উন্নত আখের বীজ ও প্রযুক্তি সরবরাহ এবং ঋণ প্রদান, প্রণোদনা প্রদান, আখের ক্রয় মূল্য বৃদ্ধি ও বিক্রয়কৃত আখের মূল্য দ্রুত পরিশোধ ইত্যাদি ব্যবস্থাপনার মাধ্যমে আগামীতে চিনিকলকে লাভজনক পর্যায়ে নিয়ে যেতে চেষ্টা চলছে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল