শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

বাংলাদেশে আরো বিনিয়োগে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাংলাদেশে আরো বিনিয়োগ করার জন্য বিশ্বব্যাংক প্রস্তুত রয়েছে। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে করেন বিশ্বব্যাংকের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেক। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, বড় পরিসরে তাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে। আর্থিক খাতে সহায়তার জন্য তারা প্রস্তুত আছে। বিশ্বব্যাংক বাংলাদেশে আরো বিনিয়োগ করতে প্রস্তুত।

সংস্কারের বিষয়ে বিশ্বব্যাংক প্রতিনিধি ‘ওভারঅল’ কথা বলেছে বলে জানান মাহমুদ আলী।

তিনি বলেন, সার্বিক বিষয় দিয়ে আলোচনা হয়েছে। আর্থিক খাতে সংস্কার প্রয়োজন। কোন কোন খাতে সংস্কার করা হবে, তা পর্যালোচনা করে দেখা হবে।

এদিকে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে মুদ্রা বিনিময় হার, মুদ্রানীতি এবং সুদের হারসহ আর্থিক খাতে বিভিন্ন সংস্কার প্রয়োজন বলে মনে করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লায়ে সেক।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশে বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত আছে। এখন পর্যন্ত ৫২ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা করা হয়েছে।

এছাড়া আরো ১৬ বিলিয়ন ডলার সহায়তার বিষয়ে প্রতিশ্রুতি দেয়া আছে বলেও জানান আবদুল্লায়ে সেক।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল