শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

লোগো ব্যবহারে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করে বিভিন্ন প্ল্যাটফর্মে আর্থিক বিজ্ঞাপন দেখে প্রতারিত হওয়ার ব্যাপারে জনসাধারণকে সতর্ক করেছে দেশের আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ও সহকারী মুখপাত্র সাঈদা খানমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম/লোগো ব্যবহার করে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশনে বিজ্ঞাপন প্রদানের মাধ্যমে লোন, রি-পেমেন্ট, ইন্টারেস্ট রেট ইত্যাদি সংক্রান্ত বিনিয়োগ ও মুনাফাকেন্দ্রিক বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। উল্লিখিত বিজ্ঞাপনসমূহে অবৈধভাবে বাংলাদেশ ব্যাংকের লোগো ব্যবহার করায় মোবাইল ব্যবহারকারী সাধারণ জনগণ উক্ত মোবাইল অ্যাপ্লিকেশন/বিজ্ঞাপনসমূহ নির্ভরযোগ্য বিবেচনা করে প্রতারিত হতে পারেন। এ ছাড়া এ ধরনের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ব্যবহারকারীর গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল তথ্য সংগ্রহ করে বড় ধরনের জালিয়াতি সংঘটিত হওয়ার আশঙ্কা রয়েছে।’

এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম/লোগো ব্যবহার করে মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো ধরনের বিনিয়োগ বা মুনাফাসংক্রান্ত বিজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্টতা নেই। এ বিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো।’

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল