শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালো ডিএসই

কর্পোরেট সংবাদ ডেস্ক : টানা চতুর্থবারের মত দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিচালনা পর্ষদের পক্ষে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু ।

আজ বৃহস্পতিবার অভিনন্দন বার্তায় তিনি বলেন, পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে স্বাধীন বাংলাদেশের ৫৩ বছরের অনন্য ইতিহাস সৃষ্টি করলেন আমাদের প্রাণপ্রিয় জননেএী শেখ হাসিনা৷ মৃত্যু ভয়কে জয় করে সততা, প্রজ্ঞা, দক্ষ আর দুরদর্শী নেতৃত্ব গুণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক আগেই দেশের গন্ডি পেরিয়ে স্থান করে নিয়েছেন বিশ্ব নেতৃত্বের কতারে৷ সামাজিক কর্মকাণ্ড, শান্তি ও স্থিতিশীলতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য শেখ হাসিনাকে বিশ্বের বিভিন্ন সংস্থা সম্মানিত করেছে। এমনকি বিশ্বের প্রভাবশালী সব রাষ্ট্রই একবাক্যে বলছেন-বাংলাদেশ এখন সারা বিশ্বের সামনে উন্নয়নের রোল মডেল৷

তিনি আরো বলেন, টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে সবকিছু ছাপিয়ে নিজেকে আরও উচ্চতায় নিয়ে গেলেন আওয়ামী লীগের সভাপতি জননেএী শেখ হাসিনা৷ আগামী পাঁচ বছর দেশ পরিচালনা করার মাধ্যমে বর্তমান বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী নারী সরকার প্রধানের রেকর্ড গড়ার পথে পা দিয়েছেন তিনি৷ তিনিই আধুনিক গণতান্ত্রিক বিশ্বে সবচেয়ে বেশী সময় ক্ষমতায় থাকা নারী সরকার প্রধান৷ একই সাথে তিনি অষ্টমবারের মতো সংসদ সদস্য হওয়ায় দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চবার জনপ্রতিনিধিও হলেন শেখ হাসিনা৷ শেখ হাসিনা চতুর্থ, পঞ্চম ও অষ্টম জাতীয় সংসদের বিরোধী দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেন৷

অভিনন্দন বার্তায় ড. হাসান বাবু আরো বলেন, শত বাঁধা-বিপওি, প্রতিকুলতা ও ষড়যন্ত্র মোকাবেলা করে ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ১৫ বছর জননেএী শেখ হাসিনার অনবধ্য নেতৃত্ব মানুষকে স্বপ্ন দেখিয়েছে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার৷ তিনি উন্নত-সমৃদ্ধের মহাসোপানে নিয়ে গেছেন বাংলাদেশকে৷ শেখ হাসিনা বদলে দিবেন বাংলাদেশকে৷ গড়ে তুলবেন উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ৷ ক্ষুধা-দারিদ্রমুক্ত, দুর্নীতি-সন্ত্রাসমুক্ত, অসাম্প্রদায়িক, উন্নত-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে আরো পাঁচ বছরের জন্য সরকার পরিচালনার যাএা শুরু করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ উন্নয়ন-অগ্রযাএা ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পক্ষে দেশের মানুষের বিশাল এই সমর্থন হোক সমৃদ্ধ আগামী গড়ার মূলশক্তি৷ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অন্যতম ভিওি স্মার্ট ইকোনমি আরা স্মার্ট ইকোনমি গঠনে ঢাকা স্টক এক্সচেঞ্জ বিশেষ অবদান রাখতে পারে৷ প্রেস বিজ্ঞপ্তি

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল