শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

আবারও কৃষি ব্যাংকের চেয়ারম্যান হলেন নাসিরুজ্জামান

কৃষি মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. নাসিরুজ্জামান বাংলাদেশ কৃষি ব্যাংকের দ্বিতীয় মেয়াদে চেয়ারম্যান হিসেবে সোমবার যোগদান করেছেন। তিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে ১৪-১২-২০২০ হতে ১৩-১২-২০২৩ পর্যন্ত ০৩ (তিন) বছর অত্যন্ত সুনামের সঙ্গে প্রথম মেয়াদ সম্পন্ন করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সচিব হিসেবে দায়িত্ব পালনের পূর্বে তিনি বিএডিসির চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

এরও পূর্বে তিনি মাঠ প্রশাসনে শেরপুর জেলায় জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ে অর্থ বিভাগ, ইআরডি ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ কল্যাণে  স্নাতক, নর্দান ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে পরিবেশ বিজ্ঞানে এমএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটি অব ডারহাম, যুক্তরাজ্যের উলভারহ্যামটন এবং যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেন।

তিনি দেশ-বিদেশে গুরুত্বপূর্ণ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন কালে তিনি দেশের পক্ষে বিভিন্ন চুক্তি, প্রশিক্ষণ ও সেমিনারে অংশগ্রহণের জন্য এশিয়া, ইউরোপ, নর্থ আমেরিকা, আফ্রিকা এবং অস্ট্রেলিয়াসহ অনেক দেশ সফর করেন। এ ছাড়াও তিনি সাংস্কৃতিক কর্মকা- ও খেলাধুলায় নিজেকে সম্পৃক্ত রেখে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। প্রেস বিজ্ঞপ্তি

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল