শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

সিইপিজেডে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম ইপিজেডে (সিইপিজেড) বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। দীর্ঘদিন ধরে শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবে বলে জানান। তাদের দাবি, সরকার নির্ধারিত বেতনের চেয়ে ও অন্যান্য কারখানার তুলনায় তাদের বেতন কম বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ৮টা থেকে প্যাসিফিক জিন্স লিমিটেড এবং জে জে মিলস প্রাইভেট লিমিটেড নামে দুটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা এ আন্দোলন শুরু করেন।

সিইপিজেড সূত্র জানায়, বাংলাদেশ রফতানি প্রক্রিয়াজাতকরণ কর্তৃপক্ষের (বেপজা) নির্ধারিত নতুন কাঠামো অনুসারে এখন শ্রমিকদেন নূন্যতম বেতন ১২ হাজার ৮০০ টাকা। সে অনুযায়ী এরই মধ্যে ইপিজেডের ইয়াংওয়ান কারখানায় শ্রমিকদের বেতন ৪ হাজার ৫০০ টাকা করে বাড়িয়েছে। তবে প্যাসিফিক জিন্সে বেতন বাড়ানোর প্রক্রিয়া ভিন্ন। এই প্রতিষ্ঠানে বেতন বাড়ানো হয় গ্রেড অনুসারে। ফলে পুরনো শ্রমিক ও নতুন শ্রমিকের বেতন একই হয়ে যায়। সেটি নিয়ে অসন্তোষ দেখা দেয়। চারদিন পর মঙ্গলবার কারখানা খোলার দিন সকালে গ্রুপটির এনএসটি ফ্যাশন নামে একটি প্রতিষ্ঠানের শ্রমিকেরা জড়ো হয়ে আন্দোলনে নামেন

শিল্প পুলিশ চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার সেলিম নেওয়াজ জানিয়েছেন, তারা দু পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধান করছেন।

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবাহান বলেন, নতুন বেতন কাঠামোতে অন্যান্য পোশাক কারখানায় নূন্যতম বেতন ১২ হাজার ৫০০ টাকা। বেপজায় তা ১২ হাজার ৮০০ টাকা। সে অনুযায়ী ওই প্রতিষ্ঠানের শ্রমিকেরা কিছু দাবি জানিয়েছিল।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল