শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

কর্পোরেট সংবাদ ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার হিলি স্থলবন্দর দুইদিন বন্ধ থাকার পর পুনরায় আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে ৬ ও ৭ জানুয়ারি দুইদিন দিনাজপুর হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর আমদানী রফতানি কার্যক্রম বন্ধ ছিল। দুপুর ১২টা থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। স্বাভাবিক হয়েছে বন্দর অভ্যন্তরীণ সব ধরনের কার্যক্রম। ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করতে শুরু করেছে।

দিনাজপুর পানামা পোর্টের গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ বলেন, আজ দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৩২টি আমদানি করা পণ্যবাহী ট্রাক ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। আমদানিকৃত পচনশীল ফল ও কাঁচামালের ট্রাকগুলো বিকেলে খালাশ করা হয়েছে। খালাশ কৃত পণ্য প্রায় ২৫টি ট্রাক এই স্থলবন্দর থেকে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, আজও স্বাভাবিক রয়েছে। খবর বাসস।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল