শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

৬ মাসে পোশাক রপ্তানি আয় বেড়েছে প্রায় ২ শতাংশ

কর্পোরেট সংবাদ ডেস্ক : ২০২৩-২৪ অর্থবছরে প্রথম ছয় মাসের (জুলাই- ডিসেম্বর) মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯১ দশমিক ৩৪ মিলিয়ন ডলারে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৮৭ শতাংশ কম। গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছর ২০২৩-২৪ এর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে। একই সময়ে পোশাক রপ্তানি আগের বছরের (২০২২-২৩) তুলনায় ১ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। এখন তা হয়েছে ২৩ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।

সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৮ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলারে। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৫ হাজার ৩৬৫ দশমিক ১৯ মিলিয়ন মার্কিন ডলার। এর আগের দুই মাস তথা গত অক্টোবরে ও নভেম্বরে রপ্তানি আয়ে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১৩ দশমিক ৬৪ শতাংশ এবং ৬ দশমিক শূন্য ৫ শতাংশ।

২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে বিশ্ববাজারে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য রপ্তানি করা হয়েছে। দেশ থেকে এ সময় রপ্তানি হয়েছে ২৭ হাজার ৫৪০ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৮৪ শতাংশ বেশি।

এদিকে ২০২৩-২৪ অর্থবছরে প্রথম ছয় মাসের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯১ দশমিক ৩৪ মিলিয়ন ডলারে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৮৭ শতাংশ কম।

তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে নিটওয়্যার থেকে ১৩ হাজার ৪৮০ দশমিক ১৯ মিলিয়ন ডলার আসে; যা বেড়েছে ৬ দশমিক ৪৮ শতাংশ। এ ছাড়া ওভেন পোশাক রপ্তানি থেকে ৯ হাজার ৯১১ দশমিক ১৫ মিলিয়ন ডলার এসেছে; যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে ৪ দশমিক ১২ শতাংশ।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল