শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূতের সাথে আইবিএফবি নেতৃবৃন্দের মতবিনিময়

কর্পোরেট সংবাদ ডেস্ক : ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হরতান্তো সুবোলো সম্প্রতি বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসায়িক সম্পর্ক উন্নতিকরনের বিষয়ে আইবিএফবি এর পরিচালনা পর্ষদ এবং প্রধান কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। তিনি এ সংক্রান্ত একটি আলোচনা সভায় যোগ দিতে আইবিএফবি অফিস পরিদর্শন করেন।

শ্রদ্ধেয় রাষ্ট্রদূত তার বক্তৃতায় বলেন, তিনি প্রায় দুই বছর ধরে বাংলাদেশে আছেন এবং এই দুই দেশের মধ্যে অনেক মিল খুঁজে পেয়েছেন অর্থাৎ উভয়ই মুসলিম দেশ, খাদ্য এবং সংস্কৃতিতেও অনেক মিল আছে । কিন্তু চ্যালেঞ্জও আছে, অনেক ইন্দোনেশিয়ান বাংলাদেশকে চেনেন না এবং অনেক বাংলাদেশি ইন্দোনেশিয়া সম্পর্কে জানেন না। তিনি ইন্দোনেশিয়ায় বাংলাদেশের পক্ষে প্রচারের চেষ্টা করছেন। তিনি বাংলাদেশী ব্যবসায়ী সম্প্রদায়কে পর্যটনের জন্য ইন্দোনেশিয়া ঘুরে দেখার অনুরোধ জানান।

তিনি ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশের পণ্য রপ্তানি এবং বাংলাদেশের বাজারে ইন্দোনেশিয়ার পণ্য আমদানি, আন্তর্জাতিক ফোরামে সহযোগিতা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশ ইন্দোনেশিয়ার ব্যবসায়িক অংশীদার হতে পারে বলেও মতামত প্রকাশ করেন।

ইন্দোনেশিয়া ২০২১ সালে বাংলাদেশে রপ্তানি করে এমন পণ্যের মধ্যে ছিল পাম অয়েল ($১.৩৬ বিলিয়ন), কয়লা ব্রিকেটস ($৪৩২ মিলিয়ন) এবং সিমেন্ট ($১৬৬ মিলিয়ন)। বাংলাদেশ পাটের সুতা, বুনা টি-শার্ট, নারীদের নন-নিট স্যুট রপ্তানি করে এবং রপ্তানির পরিমাণ ঊর্ধ্বগামী। ইন্দোনেশিয়া বাংলাদেশী ওষুধ, কৃষিপণ্য, পোল্ট্রি, পাট ও চামড়াজাত পণ্য এবং জুতার জন্য একটি বড় বাজার হতে পারে।

আইবিএফবি এর সভাপতি হুমায়ুন রশীদ আইবিএফবি এর ভূমিকা ও কার্যাবলী প্রদর্শন করেন।

অনুষ্ঠানে আইবিএফবি’র পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব হাফিজুর রহমান খান, ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট, আইবিএফবি; জনাব এম.এস. সিদ্দিকী, ভাইস প্রেসিডেন্ট, আইবিএফবি; মিসেস লুৎফুন্নিসা সৌদিয়া খান, ভাইস প্রেসিডেন্ট ফিন্যান্স, আইবিএফবি; ড. মুহাম্মদ আবদুল মজিদ, উপদেষ্টা, আইবিএফবি এবং সাবেক সচিব ও চেয়ারম্যান, এনবিআর; সৈয়দ মুস্তাফিজুর রহমান, পরিচালক, আইবিএফবি; ইঞ্জি. রাজীব হায়দার, পরিচালক, আইবিএফবি; ইঞ্জি. উৎপল কুমার দাস, চেয়ারম্যান, লিয়াজোঁ কমিটি, আইবিএফবি; জনাব মোজাহাঙ্গীর কবির (শিমুল), ভাইস চেয়ারম্যান, লিয়াজোঁ কমিটি, আইবিএফবি; জনাব এস এম ওয়াহিদুজ্জামান বাবু, ভাইস-চেয়ারম্যান, ফিনান্স কমিটি, আইবিএফবি এবং আইবিএফবি’র আজীবন সদস্য জনাব মতিউর রহমান।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল