শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

সাত ব্যাংককে টাকা ধার দিলো বাংলাদেশ ব্যাংক

কর্পোরেট সংবাদ ডেস্ক : ক্যাশ ম্যানেজমেন্টের অংশ হিসেবে ৭ ব্যাংককে ২২ হাজার কোটি টাকা ধার দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক।

আজ সোমবার (১ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন মেজবাউল হক।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, ২৮ ডিসেম্বর তিন দিনের জন্য ‘লেন্ডার অব দ্য লাস্ট রিসোর্ট’ হিসেবে সাত ব্যাংককে এই টাকা ধার দেয়া হয়েছে। মূলত ব্যাংক কোম্পানি অ্যাক্টের ক্ষমতাবলে ব্যাংকগুলো সিকিউরিটিজের পাশাপাশি প্রতিশ্রুতিপত্রের মাধ্যমে টাকা ধার নিতে পারে।

বেশ কয়েকটি সূত্র থেকে জানানো হয়েছে, মূলত ব্যাংকগুলোর তারল্য সংকট এড়াতে এই টাকা ধার দেয়া হয়েছে। সূত্র সময়টিভি।

তবে এ ব্যাপারে মেজবাউল হক বলেন, ব্যাংককে টাকা ধার দেয়া আবার ফেরত নেয়া কেন্দ্রীয় ব্যাংকের নিত্যদিনের কার্যক্রম। এটি মূলত ক্যাশ ম্যানেজমেন্টের অংশ হিসেবে ধার দেয়া হয়েছে।

যেসব ব্যাংককে টাকা ধার দেয়া হয়েছে তারা তারল্য সংকটে ভুগছে কি না, এমন প্রশ্নের জবাবে মেজবাউল বলেন, ‘আপনার পকেটে এই মুহূর্তে টাকা নেই মানে এই না যে আপনি তারল্য সংকটে ভুগছেন। এটি বিস্তৃত একটি ব্যাপার। আমরা ক্যাশ ম্যানেজমেন্টের জন্য টাকা দিয়ে থাকি। এবারও সেটিই করা হয়েছে।’

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল