শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

বিদ্যুৎ খাতে সন্ত্রাসী হামলার শঙ্কা প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট বর্জনের আন্দোলনের নামে বিএনপি-জামায়াত এবারো বিদ্যুৎ খাতে ‘সন্ত্রাসী’ হামলা চালাতে পারে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য ও পরিবারের সদস্যদের জন্য হেপাটাইটিস বি ভাইরাসের টিকা দেওয়া অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

বিপু বলেন, ‘বিএনপি-জামাত ২০১৪ সালে বিদ্যুৎ খাতকে ঘিরে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল। নির্বাচনকে ঘিরে এবারও বিরাট সন্ত্রাসী কার্যক্রম চালাতে পারে বলে।’ সেসময় বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়। গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্নস্থানে চলে ব্যাপক নাশকতা। যানবাহনে আগুন দিয়ে নিরপরাধ লোকজনকে হত্যা ও আহত করা, রাস্তাঘাট কেটে ফেলা, গাছ উৎপাটন করা, পুলিশের ওপর হামলা চালিয়ে অস্ত্র লুট করা, থানা ও ফাঁড়িতে হামলা কররা হয়।

রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে কয়েক মাস কিছুটা সমস্যা ছিল, সেগুলো কাটিয়ে উঠেছি। আসছে সেচ মৌসুম নিয়ে বিদ্যুৎ-জ্বালানিতে কোনো সমস্যা হবে না। সেচ মৌসুমে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যাবে, সেভাবেই প্রস্তুতি রয়েছে। গত বছর সেচ মৌসুমে যে চাহিদা ছিল এ বছর তার চেয়ে ৮ থেকে ১০ শতাংশ বেড়ে যাবে।

তিনি বলেন, বিবিয়ানা গ্যাসক্ষেত্রে উৎপাদন কমবে ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত। ২০২৭ সালের পরে সেটি কভার করতে পারবো। শেভরন বাংলাদেশ নতুন এলাকায় উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। সেখানে অনেক সম্ভাবনা দেখা যাচ্ছে। পুরাতন কূপে যেটুকু কমে যাবে নতুন এলাকা থেকে ঘাটতি পূরণ হয়ে যাবে

প্রতিমন্ত্রী বলেন, হেপাটাইটিস-বি নিয়ে এখনও অনেক সচেতনতার অভাব রয়েছে। এখনও প্রচারের অভাব রয়েছে, এখানে সাংবাদিকদের কাজ করার সুযোগ রয়েছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী শুভর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি শফিক শামীম, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ, সদস্য সাঈদ শিপন। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মহি উদ্দিন।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল