শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নিয়ে কাজ চলছে: বাণিজ্যসচিব

নিজস্ব প্রতিবেদক: তৈরি পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো সঠিক বলে মন্তব্য করেছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ। তবে এটি নিয়ে এখনও কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

আজ রোববার (৩১ ডিসেম্বর) বিআইএসআইএস অডিটোরিয়ামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের পোশাক খাতের উন্নয়ন হলে শ্রমিকদেরই লাভ হবে। উৎপাদনের সঙ্গে চাহিদার সমন্বয় হলে শ্রমিক উন্নয়নে আরও জোর দেওয়া যাবে। ইকোনমিক স্লোডাউনের পরও চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে পোশাক খাতের প্রবৃদ্ধি ঊর্ধ্বমুখী ছিল।

তিনি আরো বলেন, প্রথমবারের মতো ইউরোপের বাজারে নিট পোশাক রপ্তানিতে বাংলাদেশ চীনকে ছাড়িয়ে গেছে। এটি আমাদের সক্ষমতার প্রমাণ দেয়। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ পোশাক খাত থেকে ১০০ বিলিয়ন ডলার আয় করবে। এটিই আমাদের লক্ষ্যমাত্রা।

বাণিজ্যসচিব আরও বলেন, ভূরাজনীতির পরিবর্তনে পোশাক খাতে সবচেয়ে বেশি উপকারভোগী হবে বাংলাদেশ। চীন-ভিয়েতনাম থেকেও বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশের পোশাক খাতের উন্নতিতে আমি কোনো বাধা দেখি না। যেসব বিষয় তারা চেয়েছে, সবই আমরা পূরণ করেছি। চলতি বছর দেশের বিভিন্ন অর্থনৈতিক পরিবেশ নিয়ে জাপান, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বহুবার বৈঠক হয়েছে। তারা বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা করতে আশ্বাস দিয়েছে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল