শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

তিন জেলায় ৪ সৌরবিদ্যুৎ কেন্দ্র অনুমোদন

কর্পোরেট সংবাদ ডেস্ক : ময়মনসিংহ, কক্সবাজার ও বাগেরহাটে চারটি সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আজ বুধবার (২৭ ডিসেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় ২৪০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে এনার্জি রিনিউয়েবল বিডি লিমিটেড এবং পিডব্লিউআর এনার্জি ট্রেডিং এলএলসি কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০.৯৯৫ টাকা হিসেবে আনুমানিক ৮ হাজার ৫৫৩ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করতে হবে। সূত্র দেশটিভি

বিউবো কর্তৃক কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ৩০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদনও দিয়েছে মন্ত্রিসভা কমিটি। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান ডিএইচ ইউরো হাইটেক কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশি কোম্পানি নিউটেক সোলার এনার্জি বিডি লিমিটেড কনসোটিয়ামকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১১.০৩ টাকা হিসেবে আনুমানিক ১ হাজার ৭২ কোটি ৮০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

কক্সবাজার জেলার সদর উপজেলায় ৫০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে জুলস পাওয়ার লিমিটেড কোম্পানিকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০.৯৪ টাকা হিসেবে আনুমানিক ১ হাজার ৭৭১ কোটি ২০ লাখ টাকা পরিশোধ করতে হবে।

বাগেরহাট জেলার মোংলা উপজেলায় ১০০ মেগাওয়াট (এসি) সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ট্যারিফ অনুমোদন দেওয়া হয়েছে। ট্যারিফ ভিত্তিতে বিদ্যুৎ ক্রয় করা হলে ২০ বছর মেয়াদে এশিয়ান ইনটেক পাওয়ার কর্পোরেশন এবং এক্সিয়া পাওয়ার হোল্ডিং বি.ভি কনসোটিয়ামকে প্রতি কিলোওয়াট ঘণ্টা ১০.৯৯ টাকা হিসেবে আনুমানিক ৩ হাজার ৫৬৪ কোটি টাকা পরিশোধ করতে হবে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল