শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

সেলিম আর এফ হোসেন এবিবির চেয়ারম্যান পুনর্নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) ২০২৪-২৫ মেয়াদের জন্য চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন ব্র্যাক ব্যাংক পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন।

সেলিম আর এফ হোসেনের নেতৃত্বাধীন এবিবির নতুন কমিটি ২০২৪-২৫ সাল মেয়াদে সংগঠনটির পরিচালনার দায়িত্ব পালন করবে। গত শনিবার ঢাকায় আয়োজিত এবিবির ২৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এবিবি।

২০২৪-২৫ সাল মেয়াদে সংগঠনটির নির্বাচিত তিনজন ভাইস চেয়ারম্যান হলেন ইসলামী ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ মনিরুল মওলা, সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন এবং ডাচ্-বাংলা ব্যাংকের এমডি ও সিইও আবুল কাশেম মো. শিরিন। এছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন মিডল্যান্ড ব্যাংকের এমডি ও সিইও মো. আহসান-উজ জামান। ১৬ সদস্যবিশিষ্ট নবনির্বাচিত বোর্ড অব গভর্নরস আগামী ১ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চেয়ারম্যান হিসেবে সেলিম আর এফ হোসেনের পুনর্নির্বাচিত হওয়া ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত তার সফল নেতৃত্বের ধারাবাহিকতার পরিচায়ক। তার নেতৃত্বে এবিবির বোর্ড সংগঠনের লক্ষ্যগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে ব্যাংক খাতে পারস্পরিক সহযোগিতা বাড়াতে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল