শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

৫ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা-২০২৩ শুরু

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে রাজধানীর মতিঝিলস্থ বিসিক ভবনে (নীচতলা), ১৩৭-১৩৮ মতিঝিলবা/এ, ঢাকায় পাঁচ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা ২০২৩ আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)।

রোববার (৩ ডিসেম্বর) মেলার শুভসূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মতিন, পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প), ড. মোঃ আলমগীর হোসেন, আঞ্চলিক পরিচালক, বিসিক, ঢাকা, অখিল রঞ্জন তরফদার, মহাব্যবস্থাপক (বিপণন), বিসিকসহ বিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় পরিচালক মহোদয় মেলার স্টলসমূহ পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

মহান বিজয় দিবস ২০২৩ উদ্‌যাপন এবং দেশের কুটির, মাইক্রো, ক্ষুদ্র, ও মাঝারী শিল্প উদ্যোক্তাদের (সিএমএসএমই) পণ্যক্রয়-বিক্রয় ও বাজারজাত করণে সহায়তা প্রদানের উদ্দেশ্যে মেলার আয়োজন করা হয়। মেলায় ক্রেতা সাধারণগণ ৫০টি স্টল থেকে কারুপণ্য, নকশি কাঁথা, পাট পণ্য, বুটিকস পণ্য, জুয়েলারী, লেদার গুডস, অর্গানিক ফুডস, মধুসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন।

মেলা চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত। মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল