শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

ডিসেম্বর থেকে ব্যাংক ঋণে প্রায় ১২ শতাংশ সুদ দিতে হবে

নিজস্ব প্রতিবেদক : মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় বাজারে নগদ টাকার সরবরাহ কমাতে সুদের হার বৃদ্ধি করা হচ্ছে প্রতি মাসে। আসছে ডিসেম্বরেই ব্যাংকের ঋণের সুদহার হচ্ছে ১১.৮১ শতাংশ। এর ফলে ২০২০ সালে নয়-ছয় সুদহার চালুর পর এটি হবে রেকর্ড।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্র বলছে, বাজারে টাকার সরবরাহ কমলে পণ্যের মূল্য কমবে এমন নীতি বাস্তবায়ন করা হচ্ছে। ৬ মাসের (জুন-নভেম্বর) ট্রেজারি বিলের গড় সুদের ভিত্তিতে ডিসেম্বর মাসের জন্য ব্যাংকের স্মার্ট সুদহার ৮.৭৫ শতাংশে দাঁড়িয়েছে। এরসঙ্গে বেঞ্চমার্ক পদ্ধতিতে মার্জিন যোগ হবে আরও ৩.৭৫ শতাংশ। ফলে গ্রাহক পর্যায়ে ব্যাংকের সুদহার হবে ১১.৮১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগ জানায়, নভেম্বরে স্মার্ট সুদহার ১০.০৯ শতাংশ। নভেম্বরসহ বিগত ৬ মাসের গড় হিসাবে সুদহার দাঁড়ায় ৮.০৬ শতাংশ। গ্রাহক পর্যায়ে মার্জিন হিসাবে ৩.৭৫ শতাংশ যোগ করে ডিসেম্বরে সুদহার হতে যাচ্ছে ১১.৮১ শতাংশ। যেটি হবে গত ২০২০ সালের এপ্রিল মাসের পর সর্বোচ্চ সুদহার। নভেম্বরে স্মার্ট সুদের হার ছিল ৭.৪৩ শতাংশ।

নীতি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটির (এসএলএফ) সুদহার বিদ্যমান ৯.২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৯.৭৫ শতাংশ করা হয়েছে। আর করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটির (এসডিএফ) সুদহার বিদ্যমান শতকরা ৫.২৫ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৫.৭৫ শতাংশ পুনর্নির্ধারণ করা হয়েছে। এসব কাএণ ডিসেম্বর থেকে সুদহার বাড়বে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য বলছে, চলতি বছরের ডিসেম্বর থেকে গ্রাহক পর্যায়ে সুদহার হবে ১১.৮১ শতাংশ। যেটি চলতি মাস নভেম্বরে রয়েছে ১১.১৮ শতাংশ। গত অক্টোবর মাসে গ্রাহক পর্যায়ে সুদহার ছিল ১০.৯৩ শতাংশ, সেপ্টেম্বর মাসে ছিল ১০.৭০ শতাংশ, আগস্ট মাসে ছিল ১০.১৪ শতাংশ, জুন ও জুলাই মাসে ছিল ১০.১০ শতাংশ।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল