শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

সিলেটে মিলল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান

নিজস্ব প্রতিবেদক : সিলেটের হরিপুরে নতুন একটি কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। কূপটিতে ৪৩ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ।

রোববার (২৬ নভেম্বর) সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসক্ষেত্রের ১০নং কুপে নতুন এই গ্যাসের সন্ধ্যান পাওয়া যায়।

সিলেট গ্যাস ফিল্ডসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান, সম্পূর্ণ নতুন এই কূপটিতে গ্যাসের সন্ধান মিলল। এখান থেকে দৈনিক ১৩ মিলিয়ন গ্যাস পাওয়া যাবে।

সংশ্লিষ্টরা জানান, কূপ খননে ২০৩ কোটি টাকা ব্যয় হয়েছে। এই কুপে মজুদ গ্যাসের মূল্য ৩৬০০ কোটি টাকা। এলএনজি আমদানি মূল্য হিসেবে প্রায় ১০ হাজার কোটি টাকা।

এর আগে, গত ২২ নভেম্বর সিলেট কৈলাসটিলায় পরিত্যক্ত ২ নং কূপ থেকে গ্যাস জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। যেখান থেকে দৈনিক ৭০ লাখ ঘনফুট গ্যাস যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে।

উল্লেখ্য, দেশের সবচেয়ে প্রাচীন গ্যাসক্ষেত্র সিলেটের হরিপুর। ১৯৫৫ সালে গ্যাসক্ষেত্রটির সন্ধান পাওয়ার পর এই অঞ্চলে প্রতিনিয়তই চলছে গ্যাস উত্তোলন ও সরবরাহের কাজ। সবশেষ মের্সাস স্লুমবার্গার সিয়াকো কোম্পানির ত্রিমাত্রিক জরিপে জানা যায় এই ক্ষেত্র থেকে প্রায় ৪০৬ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। সিলেট গ্যাসফিল্ড থেকে প্রতিদিন ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হয়।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল