শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে ১ শতাংশ

অর্থ-বাণিজ্য ডেস্ক : বৈশ্বিক বাজারে ১ শতাংশ কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। জ্বালানি তেল উত্তোলনকারীদের জোট ওপেক প্লাসের বৈঠক স্থগিত হওয়ার খবরে বাজারে নিম্নমুখী প্রভাব পড়েছে। বৈঠকে উত্তোলন কমানোর সিদ্ধান্ত আরো কত সময় বহাল রাখা হবে তা নিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে। বৈঠকে আফ্রিকার দেশগুলো উত্তোলন কমানোর সময়সীমা আরো বাড়ানোর বিরোধিতা করতে পারে। এমন আশঙ্কায় বৈঠক বিলম্বিত হচ্ছে বলে বাজারে গুঞ্জন ছড়িয়েছে। খবর রয়টার্স।

আইসিই ফিউচার্সে অপরিশোধিত জ্বালানি তেলের বাজার আদর্শ ব্রেন্টের দাম গতকাল ১ শতাংশ বা ৮৫ সেন্টে কমেছে। ব্যারেলপ্রতি মূল্য দাঁড়িয়েছে ৮১ ডলার ১১ সেন্টে। আগের দিন বুধবারও মূল্য হারিয়েছে পণ্যটি। ওইদিন প্রায় ৪ শতাংশ দরপতন ঘটে জ্বালানি তেলের। এদিকে গতকাল যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দামও ১ শতাংশ কমেছে। প্রতি ব্যারেলে ৭১ সেন্ট কমে মূল্য দাঁড়িয়েছে ৭৬ ডলার ৩৯ সেন্টে। আগের দিন ডব্লিউটিআইর দাম ৫ শতাংশ কমেছে।

ওপেক ও নন-অপেক দেশগুলোর সম্মিলিত ফোরাম ওপেক প্লাস জোটের মন্ত্রী পর্যায়ের বৈঠক হওয়ার কথা ছিল ২৬ নভেম্বর। এ বৈঠকে জ্বালানি তেল উত্তোলন কমানো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, প্রধানত আফ্রিকার তিনটি দেশ উত্তোলনের মাত্রা নিয়ে একমত হতে পারেনি। অ্যাঙ্গোলা, কঙ্গো ও নাইজেরিয়া ২০২৪ সালে দৈনিক উত্তোলন বাড়ানোর পক্ষে অবস্থান নিয়েছে।

অ্যাঙ্গোলা ও কঙ্গো তাদের ২০২৪ সালের উত্তোলন লক্ষ্যমাত্রার চেয়ে কম উৎপাদন করছে। অন্যদিকে নাইজেরিয়া তেলসমৃদ্ধ নাইজার ডেল্টায় নিরাপত্তা ব্যবস্থা উন্নতি করতে পেরেছে। এ কারণে দেশটি লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জ্বালানি তেল উত্তোলন করতে সক্ষম হয়েছে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল