শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

ব্রাজিলে রেকর্ড সয়াবিন উৎপাদনের পূর্বাভাস

অর্থ-বাণিজ্য ডেস্ক : ব্রাজিলে সয়াবিন উৎপাদনের পরিমাণ বাড়ার পূর্বাভাস দিয়েছে কৃষিপণ্য পরামর্শক প্রতিষ্ঠান এগ্রোকনসাল্ট। ২০২৩-২৪ বিপণন বছরে দেশটিতে রেকর্ড ১৬ কোটি ১৬ লাখ টন সয়াবিন উৎপাদনের প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি। বৈরী আবহাওয়ায় দেশটির ফলন কিছুটা ব্যাহত হলেও তা রেকর্ড প্রবৃদ্ধির ঘরেই থাকবে বলে সাম্প্রতিক এক প্রতিবেদনে জানিয়েছে এগ্রোকনসাল্ট। খবর বিজনেস রেকর্ডার।

প্রতিষ্ঠানটি বলছে, অনিয়মিত বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ায় মধ্য-উত্তরাঞ্চলীয় ব্রাজিলে উৎপাদন ৭৬ লাখ টন কমে আসবে। সবচেয়ে বেশি ফসলহানি হওয়ার আশঙ্কা শীর্ষ শস্য উৎপাদনকারী রাজ্য মাতো গ্রোসোতে। তবে দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য রিও গ্র্যান্ডে দো সুলে এ বছর ফলন বৃদ্ধির প্রত্যাশা করা হচ্ছে। প্রাকৃতিক বাধা-বিপত্তি সত্ত্বেও চলতি মৌসুমে উৎপাদনের পরিমাণ গত মৌসুমের ১৫ কোটি ৯৭ লাখ টনকে ছাড়িয়ে যাবে।

এগ্রোকনসাল্ট জানিয়েছে, উৎপাদন বাড়াতে বড় ভূমিকা রাখবে আবাদি জমির পরিমাণ। এ বছর আবাদি জমির পরিমাণ ২ দশমিক ৯ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। মোট ৪ কোটি ৫৭ লাখ হেক্টর জমি চলতি বছর চাষাবাদের আওতায় আসার প্রত্যাশা করা হচ্ছে। দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদনকারী। দেশটির তেলবীজ পণ্যের শীর্ষ ক্রেতা চীন। চলতি মৌসুমে উৎপাদন বাড়লে তেলবীজটির মূল্য কিছুটা নিম্নমুখী হতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল