মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
শিরোনাম
হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে চলে আসবে: এনবিআর চেয়ারম্যান একনেকে ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন
অর্থ-বাণিজ্য

আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে চলে আসবে: এনবিআর চেয়ারম্যান

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, আগামী বছর থেকে আমাদের কর্পোরেট ট্যাক্স রিটার্ন পুরোপুরি অনলাইনে চলে আসবে। আশা করি, ট্যাক্স অফিসের সঙ্গে যে সমস্যাগুলো হয় সেগুলো অনেক কমে যাবে।
 
সোমবার (৬ এপ্রিল) বিকেলে রাজস্ব ভবনে ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এসব কথা বলেন তিনি।
 
এনবিআর চেয়ারম্যান বলেন, আমাদের অডিট সিলেকশন প্রসেস আমরা অটোমেটেড করেছি। বিশেষ করে ইন্ডিভিজুয়ালটা যেহেতু আগে অনলাইন রিটার্নে আসবে তারপর আমরা সেটাও সিলেকশন মেথডট করব। আমরা চেষ্টা করব আপনারা যেগুলো বলবেন সেই অনুযায়ী সমস্যাগুলো সমাধান করার।
 
রহমান খান আরো বলেন, আর বিশেষ করে ট্যাক্স হারের ক্ষেত্রে কমানো খুবই ডিফিকাল্ট। 
 
তিনি বলেন, একইভাবে বন্ড ফ্যাসিলিটিজের জন্য আপনাদের বিভিন্ন জায়গায় ম্যানুয়ালি দৌড়াদৌড়ি করতে হতো, সেগুলোকে কমানোর জন্য আমরা সিস্টেম তৈরি করেছি এবং সিস্টেমের ব্যবহারি করছি। অটোমেটেড সিস্টেম বিশেষ করে কাস্টম বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম, এটা আমরা অটোমেটেড করেছি। আমাদের পোর্টের সঙ্গে ওয়ার্ল্ডের পোর্টের যে অপারেশন সিস্টেম তার সঙ্গে ইন্টিগ্রেট করেছি। কমার্শিয়াল ইনভার্সের জন্য আমরা বাংলাদেশ ব্যাংকে ইন্টিগ্রেট করেছি। যাতে করে এই কাগজ আগে যেগুলো ফিজিক্যালি ডেলিভারি দেওয়া লাগতো, দৌড়াদৌড়ি করা লাগতো, এগুলো যাতে আমরা অটোমেটিক্যালি থেকে পেয়ে যাই।
 
ফিকি’র নেতৃবৃন্দ জানাায়, আয়কর, ভ্যাট ও কাস্টমসকে একত্রে সংযুক্ত করে একটি সমন্বিত ডিজিটাল করব্যবস্থা গড়ে তুললে দক্ষতা বাড়বে, পুনরাবৃত্তি কমবে এবং তথ্যভিত্তিক তদারকি সম্ভব হবে।
 
এসময় তারা আয় কর রিটার্ন অনলাইনের নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এনবিআর চেয়ারম্যানকে ধন্যবাদ জানান। একই সঙ্গে কর্পোরেট ট্যাক্স রিটার্ন অটোমেশন করার জন্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
 
আলোচনায় ফিকি সভাপতি রুপালী হক চৌধুরী ছাড়াও সংগঠনটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফিকি’র পক্ষে বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেন করবিদ ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট প্রতিষ্ঠান স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোম্পানির অংশীদার স্নেহাশীষ বড়ুয়া।

এই সম্পর্কিত আরো

হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে: ধর্মমন্ত্রী

১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী আরও ৪ জাহাজ

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : সংসদে জ্বালানি মন্ত্রী

দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

তেলের খোঁজে বের হয়ে আর ফেরা হলো না দুই বন্ধুর

ক্যালিফোর্নিয়ায় অ্যাপার্টমেন্ট থেকে বাংলাদেশি তরুণ প্রকৌশলীর মৃতদেহ উদ্ধার

বৈরী আবহাওয়ায় বিপর্যস্ত রেলপথ, নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল অচলাবস্থা

আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে চলে আসবে: এনবিআর চেয়ারম্যান

একনেকে ৪৮৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন