মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
অর্থ-বাণিজ্য

ফের স্বর্ণ ও রুপার দামে বড় লাফ, ভরিতে বাড়ল কত?

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
 
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনা (পিওর গোল্ড)-এর দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
 
নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৬২ টাকা নির্ধারণ করা হয়েছে।
 
এর আগে গত শনিবার (২৮ মার্চ) বিকেলে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
 
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
 
এদিকে, সোনার পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। এবার প্রতি ভরি ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
 
নতুন দামে প্রতি ভরি রুপার মূল্য হবে, ২২ ক্যারেট: ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট: ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট: ৪ হাজার ৬৬৬ টাকা, সনাতন পদ্ধতি: ৩ হাজার ৪৯৯ টাকা,রুপার দামেও ঘন ঘন সমন্বয়।
 
চলতি বছর এখন পর্যন্ত ৩০ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে, দাম বেড়েছে ১৭ বার আর দাম কমেছে ১৩ বার।
 
অন্যদিকে, ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে, দাম বেড়েছিল ১০ বার আর দাম কমেছিল ৩ বার। 
 

এই সম্পর্কিত আরো