মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
অর্থ-বাণিজ্য

ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট শুরু ২৯ জানুয়ারি

কর্পোরেট সংবাদ ডেস্ক: দীর্ঘ ১৪ বছর পর আবারও ঢাকা-করাচি-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট চালু করার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী ২৯ জানুয়ারি এই রুটে ফ্লাইট চালু হবে।

বুধবার (৭ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিমান বলছে, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে গিয়ে তাদের ফ্লাইট করাচিতে পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টায়। আর ফিরতি যাত্রায় করাচি থেকে স্থানীয় সময় রাত ১২টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে ভোর ৪টা ২০ মিনিট।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে। পাশাপাশি ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে।

টিকেট বুকিং ও ফ্লাইট সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয় অফিস, অনুমোদিত ট্রাভেল এজেন্ট, বিমান কল সেন্টার (১৩৬৩৬ / +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) যোগাযোগ করতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ট্রায়াল বা পরীক্ষামূলক ভিত্তিতে এই ফ্লাইটগুলো ২৯ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩০ মার্চ পর্যন্ত চলবে। যাত্রী চাহিদা এবং অন্যান্য পরিচালনগত দিক বিবেচনা করে পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হতে পারে।

বর্তমানে বাংলাদেশ ও পাকিস্তানের যাত্রীদের অধিকাংশকেই দুবাই বা দোহার মতো মধ্যপ্রাচ্যের ট্রানজিট হয়ে যাতায়াত করতে হয়, যা বেশ সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। নতুন এই সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীদের সময় ও খরচ উভয়ই উল্লেখযোগ্যভাবে কমবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে এটি দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য, পর্যটন এবং মানুষের মধ্যে যোগাযোগ বাড়াতেও সহায়ক হবে।

বিমানের প্রতিনিধিরা জানিয়েছেন, ২০১২ সালে বন্ধ হয়ে যাওয়া এই রুটটি পুনরায় চালু করার জন্য গত কয়েক মাস ধরেই পাকিস্তানি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছিল। ঢাকা ও ইসলামাবাদের মধ্যে সম্প্রতি কূটনৈতিক যোগাযোগ এবং ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত সহযোগিতার সম্পর্ক কিছুটা উষ্ণ হওয়ার প্রেক্ষাপটেই এই রুটটি পুনরায় চালু হচ্ছে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার