মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬
শিরোনাম
নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪ আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার
অর্থ-বাণিজ্য

২ মাস বন্ধ থাকবে উত্তরাঞ্চলের চা কারখানা

অর্থ-বাণিজ্য ডেস্ক: দেশের উত্তরাঞ্চলের চা বাগানগুলোতে প্রুনিং (ছাঁটাই) কার্যক্রম পরিচালনার জন্য সবুজ চা পাতা ক্রয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত টানা দুই মাস চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ চা বোর্ডের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের সুপারিশ অনুযায়ী জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে চা গাছে প্রুনিং করতে হয়। টেকসই চা উৎপাদন ও গুণগত মান নিশ্চিত করতে এই সময়ে পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের চা কারখানাগুলোতে কাঁচা পাতা সরবরাহ ও চা প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চা আইন ২০১৬ এর ৭(ক) ও ৭(খ) ধারা অনুযায়ী জারি করা এই নির্দেশনায় বলা হয়েছে, ক্ষুদ্র চা চাষীদের কাছ থেকে সবুজ চা পাতা ক্রয়ের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৫ এবং সবুজ চা পাতা প্রক্রিয়াজাতকরণের শেষ সময় ২ জানুয়ারি ২০২৬। উৎপাদিত চায়ের শ্যাকিং ও প্যাকিং শেষে নিলামে পাঠানোর জন্য স্টোরেজ করার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৫ জানুয়ারি।

নির্দেশনায় আরও বলা হয়, আগামী ১ মার্চ থেকে পুনরায় বটলিফ চা কারখানাগুলোতে উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম শুরু করা যাবে। পরবর্তী উৎপাদন মৌসুমে যৌক্তিক কারণ ছাড়া কোনো কারখানা হঠাৎ বন্ধ রাখা যাবে না এবং বন্ধ রাখতে হলে বাংলাদেশ চা বোর্ডকে আগে থেকে লিখিতভাবে জানাতে হবে।

এছাড়া, বটলিফ চা কারখানায় উৎপাদিত চা বিদ্যমান চা আইন ও বিপণন ব্যবস্থার আওতায় বিক্রি করতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কারখানার অনুমোদন বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সম্পর্কিত আরো

নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮

আসিফ মাহমুদের সাবেক এপিএস মোয়াজ্জেমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাতক্ষীরায় অবৈধভাবে জ্বালানি মজুদে কারাদণ্ড, তেলবাহী ট্যাংকার জব্দ

বর্তমানে দেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঈদযাত্রায় ১৫ দিনে ৩৭৭ দুর্ঘটনায় নিহত ৩৯৪

আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা

যশোরে হামের প্রাদুর্ভাবের শঙ্কায় সতর্ক স্বাস্থ্য বিভাগ

শিক্ষা প্রতিষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে নির্দেশনা

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার