শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

হিলিতে ৪ মাসে ১৫১ কোটি টাকা রাজস্ব আয়

অর্থ-বাণিজ্য ডেস্ক : দিনাজপুরের হিলি স্থলবন্দর থেকে ২০২৩-২৪ অর্থবছরে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারণ করেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রাজস্ব আহরণ হয়েছে ১৫০ কোটি ৮২ লাখ টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ কোটি টাকা বেশি। বন্দর দিয়ে জিরাসহ অধিক শুল্ক পণ্যের আমদানি অব্যাহত থাকলে রাজস্ব আহরণ আরো বাড়বে বলে মনে করছে কাস্টমস কর্তৃপক্ষ।

এ বিষয়ে হিলি স্থলবন্দর শুল্কস্টেশন কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ৩১ কোটি ৮০ লাখ টাকা রাজস্ব আদায় হয়েছে। পরের মাস আগস্টে রাজস্ব আদায়ের পরিমাণ কিছুটা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ কোটি ৯২ লাখ টাকায়। তবে সেপ্টেম্বর থেকে রাজস্ব আদায়ের পরিমাণ কিছুটা কমেছে। মাসটিতে ৩৮ কোটি ৩৯ লাখ টাকা রাজস্ব আহরণ হয়েছে। অক্টোবরে রাজস্ব আদায়ের পরিমাণ আরো কিছুটা কমে দাঁড়িয়েছে ৩৬ কোটি ৭১ লাখ টাকায়।

এ চার মাসে হিলি স্থলবন্দরে মোট রাজস্ব আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৫০ কোটি ৮২ লাখ টাকা, যা ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের চেয়ে ১৩ কোটি ২৬ লাখ টাকা বেশি। গত বছরের জুলাই-অক্টোবরে রাজস্ব আহরণ হয়েছিল ১৩৭ কোটি ৫৬ লাখ টাকা। এছাড়া গত অর্থবছরের একই সময়ে বন্দর দিয়ে মোট ৪ লাখ ৬৮ হাজার টন পণ্য আমদানি হয়েছিল, যার মধ্যে ৭ হাজার ৪৫২ টন ছিল জিরা। চলতি বছর জুলাই-অক্টোবর সময়ে আমদানির পরিমাণ ছিল ২ লাখ ৮৭ হাজার টনে, যার মধ্যে ৪ হাজার ৮৮৮ টন ছিল জিরা। পণ্য আমদানির পরিমাণ কমলেও শুল্কহার বাড়ায় রাজস্ব সংগ্রহের পরিমাণ বেড়েছে।

হিলি স্থল শুল্কস্টেশনের কর্মকর্তা বায়জিদ হোসেন বলেন, ‘‌২০২৩-২৪ অর্থবছরে হিলি স্থলবন্দর থেকে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা এখনো নির্ধারণ করে দেয়নি এনবিআর। তার পরও আমরা চলতি অর্থবছরের প্রথম চার মাসে ১৫০ কোটি ৮২ লাখ টাকা রাজস্ব আহরণ করতে সক্ষম হয়েছি। গত বছরের তুলনায় ১৩ কোটি ২৬ লাখ টাকা বেশি রাজস্ব এসেছে।’

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল