শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

বিমানের ঢাকা-চেন্নাই সরাসরি ফ্লাইট শুরু ১৬ ডিসেম্বর

অর্থ-বাণিজ্য ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৬ ডিসেম্বর থেকে দক্ষিণ ভারতীয় শহর চেন্নাইতে সরাসরি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত বাংলাদেশীদের চিকিৎসা সেবার সুবিধার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম বলেন, ‘এটি বাংলাদেশী নাগরিকদের ভারতে যাওয়ার জন্য একটি অত্যন্ত ব্যস্ত রুট আর এ কারণেই আমরা ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে সাপ্তাহিক তিনটি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি।’

তিনি বলেন, ফ্লাইটটি সোমবার, বৃহস্পতিবার ও শনিবার পরিচালিত হবে।

বিমানের প্রধান বলেন, এটি জাতীয় পতাকাবাহী সংস্থাটির রুট সম্প্রসারণ পরিকল্পনার একটি অংশ। কারণ বিমান সম্প্রতি জাপানের নারিতাতেও সরাসরি ফ্লাইট শুরু করেছে। এছাড়াও এটি চীনের গুয়াংজুতে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করেছে।

বিমানের এমডি বলেন, ‘আমরা আগামী মাসের মধ্যে ঢাকা-গুয়াংজু-ঢাকা ফ্লাইটকে বর্তমান তিনটি সাপ্তাহিক ফ্লাইট থেকে বাড়িয়ে পাঁচটি সাপ্তাহিক ফ্লাইট করব।’

রোববার থেকে বিমান ঢাকা-চেন্নাই ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করবে বলে জানিয়েছেন এয়ারলাইন্সের পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালাহউদ্দিন।

বর্তমানে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করছে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল