বুধবার, ০১ এপ্রিল ২০২৬
বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনাম
মহেশপুরে ৯ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১ এনসিসি ব্যাংকের কার্ডে রামাদা বাই উইন্ডহ্যামে বিশেষ ছাড় ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত মার্চে দেশের ইতিহাসে রেমিট্যান্সের নতুন রেকর্ড বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কোন গ্রুপে কোন দল? ফ্যাসিস্ট আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি সূচকের উত্থানে লেনদেন শেষ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’ এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: - টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক
অর্থ-বাণিজ্য

দেশে মোট রিজার্ভ ৩০.৮০ বিলিয়ন ডলার

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮০ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, এখন দেশের রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ২৫ দশমিক ৮০ বিলিয়ন ডলার।

রোববার (১৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

মুখপাত্র জানান, আইএমএফের হিসাব অনুযায়ী দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৫৮০ কোটি ৬৮ লাখ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার ৮০ কোটি ৯৯ লাখ ডলারে। যা গত ১৪ আগস্ট ছিল রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৫৮২ কোটি ৭৩ লাখ ডলারে। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ৮৩ কোটি ৫২ লাখ ডলারে।

গত ১০ আগস্ট ছিল ছিল রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৫২৩ কোটি ২৩ লাখ ডলার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল তিন হাজার ২৪ কোটি ৮১ লাখ ডলার। এর আগে গত ৬ আগস্ট ছিল দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৫০৫ কোটি ৭৮ লাখ ডলার। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার সাত কোটি ৭৬ লাখ ডলার।

গত ৪ আগস্ট দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে দুই হাজার ৪৯৭ কোটি ডলার ছিল। অন্যদিকে, বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার কোটি আট লাখ ডলার। গত ২৪ জুলাই দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৪৯৮ কোটি ৮২ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার কোটি ৪৫ লাখ ডলার। এর আগে গত ১৬ জুলাই দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৪৯৯ কোটি ৫৪ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে তিন হাজার দুই কোটি ৬৬ লাখ ডলার।

গত মে-জুনের এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) ২০১ কোটি ৯৪ লাখ ডলার পরিশোধ করার পর গত ৭ জুলাই দেশে রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৪৪৫ কোটি ৮৯ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল দুই হাজার ৬৬৮ কোটি ৬৯ লাখ ডলার। গত ২ জুলাই রিজার্ভ বিপিএম-৬ পদ্ধতিতে ছিল দুই হাজার ৬৬৮ কোটি ৬৯ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাবে দেশের মোট রিজার্ভের পরিমাণ ছিল তিন হাজার ১৭১ কোটি ৭৭ লাখ ডলার।

এই সম্পর্কিত আরো

মহেশপুরে ৯ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

এনসিসি ব্যাংকের কার্ডে রামাদা বাই উইন্ডহ্যামে বিশেষ ছাড়

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত

মার্চে দেশের ইতিহাসে রেমিট্যান্সের নতুন রেকর্ড

বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কোন গ্রুপে কোন দল?

ফ্যাসিস্ট আমলে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: সংসদে প্রধানমন্ত্রী

এবারও বিশ্বকাপে নেই চারবারের চ্যাম্পিয়ন ইতালি

সূচকের উত্থানে লেনদেন শেষ

গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

এসবিএসি ব্যাংকের ১৪তম বর্ষে পদার্পণ: টেকসই প্রবৃদ্ধিতে শক্ত ভিতে এসবিএসি ব্যাংক