শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

আর্থিক প্রতিষ্ঠানের ঋণ-আমানতের সুদের হারের পার্থক্য দিন দিন বাড়ছে

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের শুরু থেকে তুলে নেওয়া হয়েছে ঋণের সুদের হারের সীমা। এতে ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠানেও ঋণের বিপরীতে সুদের হার বেড়েছে। কিন্তু আমানতে সুদের হার বাড়ায়নি আর্থিক প্রতিষ্ঠানগুলো। এতে ঋণ এবং আমানতের সুদের হারের পার্থক্য দিন দিন বাড়ছে।

গত সেপ্টেম্বরে ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান বা স্প্রেড বেড়ে ২৬ মাসে সর্বোচ্চ সীমায় পৌঁছেছে। এই সময় স্প্রেড ছিল ৩.৪৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বরে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান গড়ে ৮.১৫ শতাংশ সুদে আমানত নিয়েছে। এর বিপরীতে ঋণ বিতরণ করেছে গড়ে ১১.৫৮ শতাংশ সুদে। এতে করে আর্থিক প্রতিষ্ঠানে ঋণ ও আমানতের মধ্যকার সুদহারের ব্যবধান (স্প্রেড) দাঁড়িয়েছে ৩.৪৩ শতাংশ।

আর গত জুলাইয়ে আর্থিক প্রতিষ্ঠানে ঋণ ও আমানতের ব্যবধান ছিল শূন্য দশমিক ১৬ শতাংশ। ওই মাসে আর্থিক প্রতিষ্ঠানে গড়ে ৮.০২ শতাংশ সুদে আমানত নিয়ে ঋণ বিতরণ করেছে গড়ে ৮.১৬ শতাংশ সুদে। অর্থাৎ প্রতি মাসেই আমানত ও ঋণের সুদহার বাড়ছে। যার কারণে ঋণ ও আমানতের ব্যবধানও বাড়ছে।

গত সেপ্টেম্বরে ঋণ ও আমনতের যে ব্যবধান দাঁড়িয়েছে, তা গত ২৬ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২১ সালের আগস্ট মাসে ঋণ ও আমানতের ব্যবধান ছিল ৩.৩৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আর্থিক প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫ শতাংশ ষ্প্রেডে ঋণ বিতরণ করতে পারে। চলতি বছরের সেপ্টেম্বরে দেশের ৩৫টি আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি আমানত ও ঋণের ব্যবধান বা স্প্রেড ছিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির। প্রতিষ্ঠানটির স্প্রেড ছিলো ১০.৯৭ শতাংশ। এই সময় প্রতিষ্ঠানটি আমানতে ৬.৮৩ শতাংশ সুদ দিলেও ঋণে বিতরণ করেছে ১৭.৮০ শতাংশ সুদে।

তথ্য অনুযায়ী, ২০২১ সালের আগস্টে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ ও আমানতের মধ্যকার সুদহারের ব্যবধান (স্প্রেড) ছিলো রেকর্ড ৩.৩৬ শতাংশ। ওই বছরের শেষে তা কমে দাড়ায় ২.৮১ শতাংশে। আর ২০২২ সালের জুনে এই স্প্রেড কমে দাঁড়ায় ২.৩৬ শতাংশ।

এরপর ২০২২ সালের শেষ দিকে দেশের ব্যাংক খাতে বড় ঋণ কেলেঙ্কারির তথ্য প্রকাশ পেলে মানুষ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে টাকা তুলে নেওয়া শুরু করে। এতে আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণে সুদের হার বাড়ায়। ওই বছর ডিসেম্বর শেষে স্প্রেড কমে দাঁড়ায় ১.১৫ শতাংশ। আর আর্থিক প্রতিষ্ঠানের ইতিহাসে চলতি বছরের জুলাই মাসে স্প্রেড সর্বনিন্ম ০.১৬ শতাংশে নেমে আসে। তবে পরের মাস আগস্টেই বড় পরিবর্তন আসে ঋণ ও আমানতের সুদের হারের পার্থক্যে। এই মাসে হঠাৎ বেড়ে দাঁড়ায় ৩.৩৯ শতাংশ।

এদিকে গত জুলাই থেকে ব্যাংকঋণের সুদহার বাজারভিত্তিক করার পর প্রতি মাসেই সুদহার বৃদ্ধি পাচ্ছে। গত জুলাইয়ে মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল (স্মার্ট) সুদহার ছিল ৭.১০ শতাংশ। আগস্টে তা বেড়ে হয়েছে ৭.১৪ শতাংশ, সেপ্টেম্বরেও অপরিবর্তিত ছিল। তবে অক্টোবরে বেড়ে দাঁড়িয়েছে ৭.২০ শতাংশে এবং নভেম্বরে বেড়ে দাঁড়িয়েছে ৭.৪৩ শতাংশে । যার ফলে নভেম্বরে কেউ আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিলে তাকে ১২.৮৩ শতাংশে ঋণ নিতে হবে।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল