শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

রেকর্ড পরিমাণ বিদেশি ঋণ পরিশোধ করল বাংলাদেশ

অর্থ-বাণিজ্য ডেস্ক: ২০২৪-২৫ অর্থবছরে রেকর্ড পরিমাণ বিদেশি ঋণের দায় পরিশোধ করেছে বাংলাদেশ। এই এক বছরে ৪০৮ কোটি ৬৯ লাখ ডলার ঋণ পরিশোধ করেছে সরকার, যা আগের অর্থবছরের চেয়ে ৭১ কোটি ডলার বা সোয়া ২১ শতাংশ বেশি। এর আগে কখনও এত পরিমাণ ঋণ শোধ করতে হয়নি বাংলাদেশকে। এটি এযাবৎকালের রেকর্ড।

সম্প্রতি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ তথ্য প্রকাশ করেছে। 

ইআরডির তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে শুধুমাত্র সুদের পেছনে ব্যয় হয়েছে ১৪৯ কোটি ডলার। বাকি ২৫৯ কোটি ডলার পরিশোধ করতে হয়েছে ঋণের মূল অর্থ হিসেবে। তবে, আগের অর্থবছরের চেয়ে ১৭১ কোটি ডলার কমেছে ঋণ ছাড়ের পরিমাণ। ১০২৮ কোটি থেকে বিদেশি ঋণ ছাড়ের পরিমাণ নেমে এসেছে ৮৫৬ কোটিতে। 

একইসঙ্গে, কমেছে ঋণ প্রতিশ্রুতিও। ২০২৩-২৪ অর্থবছরে যেখানে ১ হাজার ৭৩ কোটি ডলার ঋণের প্রতিশ্রুতি পেয়েছিল বাংলাদেশ সরকার, সেখানে তা সাড়ে ২২ শতাংশ কমে নেমে এসেছে ৮৩২ কোটি ডলারে। মূলত, বড় প্রকল্পগুলোর দায় পরিশোধ শুরু হওয়ার প্রভাব পড়ছে সার্বিক ব্যবস্থাপনায়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) বিদেশি ঋণের প্রতিশ্রুতি, ছাড় ও সুদ-আসলের হালনাগাদ চিত্রে এ তথ্য পাওয়া গেছে। 

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বিদেশি ঋণের দায় ক্রমাগত বেড়ে যাচ্ছে, যা অর্থনীতিতে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে।

ইআরডির সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জুলাই থেকে জুন পর্যন্ত সরকার এ বাবদ যে অর্থ ব্যয় করেছে, এর মধ্যে ঋণের আসল বাবদ পরিশোধ করা হয়েছে ২৫৯ কোটি ডলার। ঋণের সুদ বাবদ পরিশোধ করা হয়েছে ১৪৯ কোটি ডলার।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল