শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়! দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু কর্মশালায় বক্তারা: - অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল
অর্থ-বাণিজ্য

বাংলাদেশ ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করবে না

অর্থ-বাণিজ্য ডেস্ক : দীর্ঘদিন ধরে ডলারের বাজারে অস্থিরতা চলছে। সংকট কাটাতে ধারাবাহিকভাবে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছিলো বাংলাদেশ ব্যাংক। তবে রিজার্ভ থেকে আর কোনো ডলার বিক্রি করবে না বলে জানিয়েছেন ব্যাংকটির গভর্নর আব্দুর রউফ তালুকদার।

সোমবার (৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, রিজার্ভ থেকে আর কোনো ডলার বিক্রি করা হবে না। এতদিন রিজার্ভ থেকে ব্যাপক সাপোর্ট দেওয়া হয়েছে। তবে সামনের দিনগুলোতে এরকম সুবিধা আর দিবো না।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে আমরা কাজ করে যাচ্ছি। খুব শীঘ্রই অর্থনীতি স্থিতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশে বর্তমানে চলছে অর্থনৈতিক অস্থিরতা। এমন অস্থিরতার মধ্যে অর্থনীতিবিদ’সহ বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনা করছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বসেছিলো আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থাটি।বৈঠকে, ডলার সংকট কাটাতে ডলারে বন্ড ছাড়ার পরামর্শ দিয়েছেন সাংবাদিকরা।

তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) রিজার্ভ থেকে ডলার বিক্রির পরিমাণ গিয়ে ঠেকেছে সাড়ে ৪ বিলিয়ন ডলারে। গত অর্থবছরের একই সময়ে বিক্রির পরিমাণ ছিল ৫ বিলিয়ন ডলারের বেশি।

ডলার সংকট নিয়ন্ত্রণ করতে আমদানিতে বেশ কড়াকড়ি আরোপ করেছিলো বাংলাদেশ ব্যাংক। তবে বিলাসী পণ্য আমদানির পুরোপুরি নিয়ন্ত্রণ করতে না পারায় রিজার্ভ থেকে ধারাবাহিকভাবে ডলার বিক্রি করে আসছিলো ব্যাংকটি।

এই সম্পর্কিত আরো

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে

রবি এলিটে যুক্ত হলো নতুন পার্টনার, সর্বোচ্চ ১৫% পর্যন্ত ছাড়!

দেশে হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

কর্মশালায় বক্তারা: অসংক্রামক রোগে মৃত্যু ৭১ শতাংশ, কার্যকর পদক্ষেপ জরুরি

ভারত থেকে পাইপলাইনে এলো ৭ হাজার টন ডিজেল