শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
অর্থ-বাণিজ্য

৫টি সেতু নির্মাণে বাংলাদেশকে ২৪১.৩০ মিলিয়ন ডলার দেবে আইডিবি

অর্থ-বাণিজ্য ডেস্ক: আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) গ্রুপের বার্ষিক সভায় ‘ময়মনসিংহ বিভাগে পাঁচটি জলবায়ু সহনশীল সেতু নির্মাণের’ জন্য ২৪১.৩০ মিলিয়ন মার্কিন ডলারের একটি অর্থায়ন ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২১ মে) বাংলাদেশ সরকার ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

ঋণ চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)’র সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি)’র পক্ষে ভাইস প্রেসিডেন্ট ড. রামি আহমেদ স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষরকালে আইডিবিতে বাংলাদেশের বিকল্প গভর্নর মোহাম্মদ হাসান আরিফ, আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স রাশেদ আহমেদ ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গ্রুপ এর চেয়ারম্যান ড. মুহাম্মদ সুলাইমান আল জাসের উপস্থিত ছিলেন। ইআরডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্ণিত প্রকল্পটি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত হবে। প্রকল্পটির মাধ্যমে ৫টি জলবায়ু অভিঘাত সহনশীল সেতু নির্মাণের ফলে ময়মনসিংহ বিভাগের প্রত্যন্ত এলাকায় সুনামগঞ্জ-জামালপুর সীমান্ত সড়ক ও শ্যামগঞ্জ-দুর্গাপুর সীমান্ত সড়ক যোগাযোগ উন্নয়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হলে, সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী জনসাধারণের জলবায়ু পরিবর্তন প্রতিক্রিয়া মোকাবিলা, পরিবহন সুবিধা, সড়ক নিরাপত্তা, শিক্ষার প্রসার ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টিসহ দারিদ্র ও সামাজিক বৈষম্য হ্রাস সম্ভব হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আইডিবি বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত বহুপাক্ষিক উন্নয়ন অংশীদার। প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অনুদান, প্রকল্প ঋণ, বাণিজ্য অর্থায়ন, বেসরকারি খাতের অর্থায়ন ও রপ্তানি ঋণ গ্যারান্টি ইত্যাদির মাধ্যমে অব্যাহত সহায়তা প্রদান করে আসছে।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন