রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: - ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
অর্থ-বাণিজ্য

বাংলাদেশের বিমান পরিবহন খাতে বিনিয়োগ করতে আগ্রহী কানাডা

কর্পোরেট সংবাদ ডেস্ক : কানাডা বাংলাদেশের ক্রমবর্ধমান বিমান পরিবহন খাতে, বিশেষ করে সহজ শর্তে ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে বিমানবন্দর অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।

রোববার (১৮ মে) বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার অজিত সিং রাজধানীর বেবিচক সদর দপ্তরে বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মনজুর কবির ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাতের সময় এই আগ্রহ প্রকাশ করেন।

বেবিচক চেয়ারম্যান ভূঁইয়া বলেন, ‘তারা (কানাডা) বিমান পরিবহন খাতে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ দেখিয়েছে এবং আমি হাইকমিশনারকে একটি আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার পরামর্শ দিয়েছি। সম্ভাব্যতা প্রমাণিত হলে আমরা বাংলাদেশের বিমান পরিবহণ খাতের উন্নয়নের জন্য একসাথে কাজ করতে প্রস্তুত।’

কক্সবাজারসহ গুরুত্বপূর্ণ বিমানবন্দরগুলোতে চলমান অবকাঠামো উন্নয়ন, বিদ্যমান কার্গো ভিলেজের পরিচালনা কার্যক্রম এবং বেবিচক এর দীর্ঘমেয়াদি সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।

উভয় পক্ষ বিমান চলাচলে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেছে। ঢাকা এবং অটোয়া উভয়ই অবকাঠামো ও সংযোগের ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর করতে চায়।

বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং কানাডিয়ান হাই কমিশনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

'হাম'-শিশুর মৃত্যু : প্রতিরোধে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৬, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র কঠোর নির্দেশনা

জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের কোন সম্পর্ক নেই: আইনমন্ত্রী

মেঘনা ব্যাংকের ১০ হাজার কোটি টাকার ডিপোজিটের মাইলফলক অর্জন

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, ৫ জনের মরদেহ উদ্ধার

ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ: ব্যাংকিং কার্যক্রম বিকেল ১০টা-৫টা; লেনদেন চলবে ৩টা পর্যন্ত

রোববার থেকে ৩০ উপজেলায় হামের বিশেষ টিকাদান কার্যক্রম শুরু: স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

সিরাজগঞ্জে এনসিপির ১৬ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন