রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি ‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার
অর্থ-বাণিজ্য

আর্থিক প্রতিষ্ঠানে এসি ব্যবহারে কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা

অর্থ-বাণিজ্য ডেস্ক : বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার চেয়ে বেশি রাখতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২১ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একসঙ্গে চলায় জাতীয় গ্রিডে বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে। এই অবস্থায় এসির তাপমাত্রা কিছুটা বাড়িয়ে রাখলে বিদ্যুৎ ব্যবহারে ভারসাম্য বজায় রাখা সম্ভব হবে।

বাংলাদেশ ব্যাংক ‘আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩’-এর ৪১ (২) (ঘ) ধারার ক্ষমতাবলে এই নির্দেশনা দিয়েছে এবং দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে তা পাঠানো হয়েছে।

উল্লেখ্য, এর আগে সরকারের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফেব্রুয়ারির শেষ দিকে একই ধরনের নির্দেশনা জারি করা হয় দেশের সব সরকারি ও বেসরকারি দপ্তরের জন্য। এরপর ১৩ এপ্রিল ব্যাংকগুলোকেও এসির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ পদক্ষেপ হিসেবে এবার আর্থিক প্রতিষ্ঠানগুলোকে একই নিয়ম মেনে চলতে বলা হলো।

এই সম্পর্কিত আরো

শার্শা সীমান্তে ইজিবাইক-মাদকসহ গ্রেফতার ১

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

অপোরিশোধিত/অ-দাবীকৃত লভ্যাংশ গ্রহণ সংক্রান্ত বিজ্ঞপ্তি

‘বেটার’ বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

গতবারের তুলনায় এস২৬ আলট্রার প্রি-অর্ডারে তিনগুন বেশি সাড়া পেল স্যামসাং বাংলাদেশ

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

যশোরে হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচির উদ্বোধন

ভবিষ্যতে দ্রব্যমূল্য বৃদ্ধির আশঙ্কা রয়েছে: অর্থমন্ত্রী

সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট-শপিংমল

নড়াইলে যুবদল নেতা সালমান হত্যা: ভাড়াটে খুনি গ্রেফতার