শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
শিরোনাম
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২ ফ্লোরিডা ট্র্যাজেডি: - নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর ১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’ প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে
অর্থ-বাণিজ্য

তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৪৫-৫০ টাকা

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে পূজার ছুটির পার থেকে অস্থির হয়ে উঠেছে পেঁয়াজের বাজার। ভারতের দাম বৃদ্ধি ও রপ্তানিমূল্য বৃদ্ধির অজুহাত আমদানি কারক ও ব্যাবসায়ীদের।

তিন দিনের ব্যবধানে কেজিতে ৪৫ থেকে ৫০ টাকা বেড়ে প্রতিকেজি পেঁয়াজ বন্দরে পাইকারিতে বিক্রি হচ্ছে ৯৫-১০৫ টাকা কেজি দরে। হঠাৎ করে পেঁয়াজের দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন পাইকার ও কমিশন ব্যবসায়ীরা।

সোমবার (৩০ অক্টোবর) ভোমরা স্থল বন্দর ঘুরে দেখা যায়, পূজার ছুটি পর গত বৃহস্পতিবার হিলি স্থলবন্দরে আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছে ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে।

সেই পেঁয়াজ শনিবার বন্দরে বিক্রি হয়েছে ৮৫ থেকে ৯০ টাকা কেজিতে, আর আজ সোমবার সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০৫ টাকা কেজি দরে।

তিন দিনের ব্যবধানে কেজিতে ৪৫ থেকে ৫০ টাকা বেড়ে প্রতিকেজি পেঁয়াজ বন্দরে পাইকারিতে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০৫ টাকা কেজি দরে। হঠাৎ করে বন্দরে দাম বৃদ্ধি পাওয়ার ফলে বিপাকে পড়েছেন পাইকার ও কমিশন ব্যবসায়ীরা।

এ দিকে খুচরা বাজারে প্রভাব পড়তে শুরু করেছে ইতিমধ্যে গত বৃহস্পতিবার শুক্রবার ৮০-৯০ টাকা দরে বিক্রি হওয়া পেঁয়াজ সোমবার বিক্রি হচ্ছে ১২০-১৩০ টাকা দরে।

ভোমরা স্থল বন্দরের কমিশন ব্যবসায়ী সাদ্দাম হোসেন বলেন, হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়েছে। দাম বাড়ায় আমরা বিপাকে পড়েছি। আগেই ৬০-৭০ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ, এখন ৯৫ থেকে ১০০ টাকা বেচতেছি ওপারে পেঁয়াজের দাম বেশি তার উপরে আবার শুল্ক বৃদ্ধি পেয়েছে বিধায় আমরা ও বেশি দামে বিক্রি করছি।

আরিজুল নামের এক ব্যবসায়ী জানান, পেঁয়াজের দাম দফায় দফায় বাড়ার কারণে আমাদের সমস্যায় হচ্ছে। আমরা বন্দর থেকে মাল কিনে বিভাগসহ বিভিন্ন জেলা শহরে পাঠায়। কিন্ত পেঁয়াজের দাম বেশি হওয়াতে বিপাকে পড়েছি ওপারে দিকে বেশি দামে পেঁয়াজ নিতে চাচ্ছে না!

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাবসায়ী বলেন, ভারতের বাজার ঠিক রাখতে তারা দাম বৃদ্ধি করেছে একই সাথে ভারত সরকার অতিরিক্ত ভ্যাট বাড়িয়েছে। প্রতিবছর তারা হুট করে এ ধরনের কাজ করে।

ভোমরা কাস্টমস্ ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এসোসিয়েশন (সিএন্ডএফ) সাধারণ সম্পাদক এ.এস. এম. মাকছুদ খান জানান, ভারতে দাম বৃদ্ধির প্রভাব দেশের বাজারে পড়েছে। পাশাপাশি রপ্তানি মূল্য বৃদ্ধি করেছে ভারত সরকার। আগে ২০৫ মার্কিন ডলারে পেঁয়াজ আমদানি হলেও বর্তমানে ভারত সরকার সেটি বাড়িয়ে নির্ধারণ করেছে ৮০০ মার্কিন ডলার। এতে করে ভারত থেকে পেঁয়াজ আমদানি করতে প্রতিকেজিতে খরচ পড়বে ৮৮ টাকার মতন। ভ্যাট বাড়ানোর পর রোববার ভোমরা স্থলবন্দরে ভারতীয় ২ ট্রাকে মাত্র ৬০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছিলো এবং আরও ৫০ ট্রাকের বেশি ভারতী পাশে ভোমরা বন্দরে প্রবেশের জন্য অপেক্ষায় রয়েছে আশাকরি আজ সব ট্রাক প্রবেশ করবে।

আরও পড়ুন:

আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

এবারও হচ্ছে না আয়কর মেলা, কর অঞ্চলে মিলবে মাসব্যাপী সেবা

এই সম্পর্কিত আরো

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরু

নোয়াখালীতে কাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের এজিএম অনুষ্ঠিত

বিদেশি বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ করতে বিডা-ইউসিবি সমঝোতা স্মারকে সই

জ্বালানি সংকট মোকাবিলায় যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর

১ মে থেকে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস দেওয়া হবে: জ্বালানি মন্ত্রী

শুক্রবার দেশের ৫০ হলে মুক্তি পাচ্ছে ‘দম’

প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা থেকে জরুরি সহায়তা যাচ্ছে ইরানে