শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
অর্থ-বাণিজ্য

দর্শনার কেরু অ্যান্ড কোম্পানির আখ মাড়াই উদ্বোধন

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা দর্শনার কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড এর ২০২৪-২৫ মৌসুমের আখ মাড়াইয়ের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টায় কেরু অ্যান্ড কোম্পানির কেইন কেরিয়ার প্রাঙ্গণে আলোচনা ও দোয়ার অনুষ্ঠানের আয়োজন করে কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) ড. দিপিকা ভদ্র।

Imported from WordPress: image-36.png

কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বিক হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আকবর আলী, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের প্রধান প্রকৌশলী শহিদুল করীম, চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের রসায়ন বিভাগের প্রধান আনিছুল আজম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেন অর্ক প্রমুখ।

Imported from WordPress: image-37.png

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কেরু অ্যান্ড কোম্পানি শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ আহম্মেদ সবুজ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দর্শনার সমন্বয়ক তন্ময় হাসান তৌহিদ, আখ চাষি শামিম হোসেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কেরু অ্যান্ড কোম্পানি জামে মসজিদের পেশ ইমাম শামসুজ্জোহা। অনুষ্ঠানে …জন শ্রেষ্ঠ আখ চাষিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Imported from WordPress: image-35.png

আলোচনা সভা শেষে কেইন কেরিয়ারে আখ নিক্ষেপের মধ্যদিয়ে দর্শনার কেরু অ্যান্ড কোম্পানির ২০২৪-২৫ আখ মাড়াইয়ের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

উল্লেখ্য, চলতি মাড়ায় মৌসুমে ৭০ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৪ হাজার ২শ’ মেট্রিকটন চিনি উৎপাদনে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাঁচামালের সংকট না হলে ৬৫ দিন আখ মাড়াই চলবে বলে মিল কর্তৃপক্ষ জানিয়েছেন। চলতি মৌসুমে আখ থেকে ৫ শতাংশ চিনি আহরনের হার ধরা হয়েছে। গত মাড়াই মৌসুমে ৫৬ হাজার ৪১৩ মেট্রিকটন আখ মাড়াই করে ২ হাজার ৬০৮ মেট্রিকটন চিনি উৎপাদন করে কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেড।


এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত