শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
অর্থ-বাণিজ্য

রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে স্বস্তি থাকবে: অর্থ উপদেষ্টা

অর্থ-বাণিজ্য ডেস্ক : অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে ‘স্বস্তি’ থাকবে।

বুধবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পৃথক দুটি বৈঠকে সভাপতিত্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন এ কথা বলেন।

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ে সাধারণ মানুষের জন্য স্বস্তি থাকবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘স্বস্তিদায়ক হবে, খেজুর আমদানির জন্য ইতিমধ্যেই এলসি খোলা হয়েছে এবং আসবে।

অত্যাবশ্যকীয় জিনিসপত্র আমদানিতে শুল্ক মওকুফের প্রভাব সম্পর্কে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার অনেক পণ্যের ওপর এ ধরনের শুল্ক মওকুফ করেছে।

তিনি বলেন,‘পরিস্থিতি স্থিতিশীল নয়-এমন ধারণার সাথে আমি একমত নই। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমেছে। আমরা আজকে চাল ও মসুর ডালের মতো দুটি খাদ্য সামগ্রী আমদানির সিদ্ধান্ত নিয়েছি যা আমরা আগেও আমদানি করেছি।’

অর্থ উপদেষ্টা বলেন, সয়াবিন তেলের দাম কিছুটা বেড়ে যাওয়ায় এবং কীভাবে আরও আমদানি করা যায় সে বিষয়েও তারা ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে তারা কথা বলেছেন।

তিনি বলেন, ‘আমরা বিষয়গুলো নিয়ে আলোচনা করছি কারণ এই জাতীয় আইটেমও আমদানি করা হচ্ছে। আমরা প্রয়োজনীয় সমস্ত জিনিসের উপর শুল্ক কমিয়েছি। সুতরাং আমাদের একটু ধৈর্য্য ধরতে হবে।’

চলমান ইস্যুগুলো ভারত-বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের ওপর প্রভাব ফেলবে কি না- জানতে চাইলে তিনি বলেন, ভারতের সঙ্গে বাণিজ্য ও বাণিজ্যিক ইস্যুতে রাজনীতি আসবে না।

তিনি আরও বলেন,‘যারা আমাদের প্রতিযোগিতামূলক মূল্যে এবং মানসহ দ্রুত পণ্য সরবরাহ করবে আমরা তাদের কাছ থেকে পণ্য কিনবো। সেটা ভারত বা অন্য কোন দেশও হতে পারে। আমরা ভারত, মায়ানমার এমনকি ভিয়েতনামের সাথেও কথা বলছি, এসব ইস্যুতে রাজনীতি থাকবেনা।’

বাজারে সয়াবিন তেলের প্রাপ্যতা নিয়ে আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এর দাম কিছুটা বেড়ে যাওয়ায় কিছু সমস্যা রয়েছে।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত