শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
অর্থ-বাণিজ্য

বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিল ভারত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি, তবে আগের বুকিং করা 2 ট্রাক আলু আমদানি হয়েছে।

প্রতি কেজি আলু ৭০ টাকা দরে বিক্রি হয়েছে বন্দরে। এক দিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে আলুর দাম, তবে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের দাম।

এদিকে, দুইদিন পেরিয়ে গেলেও স্লট বুকিং সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এলসি খুলেও আলু ও পেঁয়াজ আমদানি করতে না পারায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা।

হিলি বন্দর আমদানিকারকরা জানান, ভারতের সৃষ্ট জটিলতা নিরসনে মঙ্গলবার কলকাতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে রপ্তানিকারকদের ব্যবসায়ীদের বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে ফলপ্রসু সিদ্ধান্ত আসতে পারে।

হিলি স্থলবন্দর আমদানিকারক এস এম রেজা বিপুল বলেন, হঠাৎ করে আলু ও পেঁয়াজ বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়তে হচ্ছে। ব্যবসায়ীদের দাবি পূর্বের করা এলসির পেঁয়াজ ও আলু রপ্তানির সুযোগ দিক পশ্চিমবঙ্গ সরকার।

এদিকে পূবের্র স্লট বুকিং করা একটি আলু বোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করেছে। এবং পেঁয়াজের কোনো ট্রাক বন্দরে প্রবেশ করেনি।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত