শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড সূচকের বড় পতনে লেনদেন শেষ মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
অর্থ-বাণিজ্য

৫ হাজার কোটি টাকা ভ্যাট জমা

অর্থ-বাণিজ্য ডেস্ক : আন্তর্জাতিক তেল কোম্পানির উত্তোলন করা গ্যাস বিতরণের বকেয়া ভ্যাটের দ্বিতীয় কিস্তির টাকা পরিশোধ করতে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনকে (পেট্রোবাংলা) তাগাদা দিয়েছে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিউ)। বকেয়া ভ্যাটের ৫ হাজার কোটি টাকা জমা প্রদানের ব্যবস্থা নেওয়ার জন্য পেট্রোবাংলার চেয়ারম্যানকে অনুরোধ জানানো হয়েছে চিঠিতে।

এনবিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

পেট্রোবাংলা এনবিআরের বৃহৎ করদাতা ইউনিটের (এলটিউ) আওতাধীন। গত ২৪ নভেম্বর এলটিইউয়ের ভ্যাট বিভাগের কমিশনার অফিস থেকে এ বিষয়ে তাগিদপত্র দেওয়া হয়েছে।

পেট্রোবাংলাকে দেওয়া এলটিইউয়ের চিঠির সূত্রে জানা যায়, উত্তোলিত গ্যাস বিতরণের বিপরীতে পেট্রোবাংলার বিপরীতে বকেয়া ভ্যাট বাবদ ১৩ হাজার ২৭৮ কোটি টাকা দীর্ঘদিনেও পরিশোধ না হওয়ায় জটিলতা নিরসনে ও বকেয়া পরিশোধে এনবিআর ও পেট্রোবাংলার মধ্যে বেশ কয়েকবার সভা হয়। এরই ধারাবাহিকতায় উত্তোলিত গ্যাস বিতরণের বিপরীতে ২০০৯ সালের জুলাই থেকে ২০১৫ সালের জানুয়ারি পর্যন্ত বকেয়া ভ্যাটের ১৩ হাজার ২৭৮ কোটি টাকা তিন অর্থবছরে পরিশোধে অর্থ বিভাগকে বিনা সুদে পেট্রোবাংলাকে ঋণ প্রদান করার সিদ্ধান্ত হয়। যেমন- ২০২৩-২৪ অর্থবছরে ৫ হাজার কোটি টাকা, ২০২৪-২৫ অর্থবছরে ৫ হাজার কোটি টাকা এবং ২০২৫-২৬ অর্থবছরে ৩ হাজার ২৭৮ কোটি টাকা ঋণ হিসাবে অর্থ বিভাগ পেট্রোবাংলাকে দেবে।

এরই মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে বকেয়া রাজস্ব পরিশোধের জন্য পেট্রোবাংলাকে ৫ হাজার কোটি টাকা জমা হয়েছে। আর চলতি ২০২৪-২৫ অর্থবছরের ৫ হাজার কোটি টাকা জমা প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য পেট্রোবাংলার চেয়ারম্যানকে অনুরোধ করা হয়।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিডিঅ্যাপস অ্যাওয়ার্ড প্রদান ও বুট ক্যাম্প উদ্বোধন

আইএফআইসি ব্যাংকের দিনব্যাপী “তফসিলভুক্ত ব্যাংকের শাখা কর্তৃক মুদ্রা ব্যবস্থাপনা” বিষয়ক কর্মসূচির আয়োজন

পরীক্ষামূলকভাবে ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সময়সূচি

অস্ত্র মামলায় হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের ১০ বছরের কারাদণ্ড

সূচকের বড় পতনে লেনদেন শেষ

মমেক হাসপাতালে হামের লক্ষণ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

এনআরবিসি ব্যাংকে জেনারেল ব্যাংকিং ও ক্ষুদ্র ঋণ বিষয়ক আউটরিচ প্রশিক্ষণ অনুষ্ঠিত

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৫৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত