শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শনিবার, ১১ এপ্রিল ২০২৬
শিরোনাম
উল্লাপাড়ায় খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১ নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা ২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: - ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: - শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’
অর্থ-বাণিজ্য

হিলিতে কেজিতে ১০-১২ টাকা বেড়েছে পেঁয়াজের দাম

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরের হিলি স্থলবন্দরে সরবরাহ কম থাকার অজুহাতে দুদিনের ব্যবধানে পাইকারিতে কেজিতে ১০-১২ টাকা বেড়েছে পেঁয়াজের দাম। হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা। তবে বর্তমানে ভারত ছাড়াও আরো কয়েকটি দেশ থেকেও পেঁয়াজ আমদানি অব্যাহত থাকায় দাম খুব বেশি বাড়বে না বলে মনে করছেন আমদানিকারকরা।

এ বিষয়ে হিলি স্থলবন্দর কার্যালয় জানায়, বন্দর দিয়ে ভারত থেকে ইন্দোর ও বেলোরি এ দুই জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। দুদিন আগেও প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ ৮৫ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ৯৫ টাকা হয়েছে। আর দক্ষিণি জাত বেলোরি আগে ৯৫ টাকায় বিক্রি হলেও দুদিনের ব্যবধানে এটি বিক্রি হচ্ছে ১০২ টাকা দরে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক নুর ইসলাম বলেন, ‘ভারতের পেঁয়াজ উৎপাদনকারী এলাকাগুলোয় সম্প্রতি অতিবৃষ্টি ও বন্যার ফলে দেশটির বাজারেই পেঁয়াজের সরবরাহ কমে গেছে। ফলে আমাদের বাড়তি দামে ও চাহিদার তুলনায় অপর্যাপ্ত পেঁয়াজ আমদানি করতে হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম হওয়ায় দেশের বাজারে পণ্যটির দাম ঊর্ধ্বমুখী। সেই সঙ্গে দেশী পেঁয়াজের সরবরাহ কম থাকায় আমদানীকৃত পেঁয়াজের চাহিদাও বেড়েছে। বাজারে পেঁয়াজের দাম বেশি থাকার এটিও একটি কারণ।’

এই সম্পর্কিত আরো

উল্লাপাড়ায় খাল খনন কাজের উদ্বোধন করলেন এমপি রফিকুল ইসলাম

নোয়াখালীতে আগুনে পুড়ে ছাই ৭ দোকান

জিলক্বদ মাসের ফজিলত ও ইবাদত

ফ্লোরিডায় বাংলাদেশি নারী হত্যার ঘটনায় যা বললেন ট্রাম্প

মার্চে ৫৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২, আহত ২২২১

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজের দল ঘোষণা

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ

সিরাজগঞ্জে দুই নারীর ‘সংসার’: ১৮ দিন পর কিশোরী উদ্ধার, গ্রেফতার এক নারী

সিবিপি'র হেফাজতে আটক  শিশুর মৃত্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পরিবারের মামলা

হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি মেলেনি: শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’