রবিবার, ১২ এপ্রিল ২০২৬
রবিবার, ১২ এপ্রিল ২০২৬
শিরোনাম
হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই ইজিএম ২১ মে: - হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় সাপের কামড়ে তরুণীর মৃত্যু সাংবাদিক কর্মশালায় বক্তারা: - তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু, বাড়বে রাজস্ব কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
অর্থ-বাণিজ্য

মাইডাস ফাইন্যান্সের নতুন চেয়ারম্যান আব্দুল করিম

সম্প্রতি মাইডাস ফাইন্যান্সিং পিএলসির ৩৬৮তম বোর্ড সভায় আব্দুল করিমকে পরবর্তী দুই বছরের জন্য পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ (সম্মান) এবং এমএ ডিগ্রি সম্পন্ন করেছেন। এছাড়া অ্যাডভান্সড অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, জনপ্রশাসন এবং ক্ষুদ্র উদ্যোগ ও উন্নয়নে দেশ-বিদেশে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।

অবসরপ্রাপ্ত সচিব আব্দুল করিম যোগাযোগ, প্রতিরক্ষা এবং অর্থ মন্ত্রণালয়ে কাজ করেছেন। তিনি বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের পরিচালক, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ শিল্প ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।

টানা ৩১ বছরেরও বেশি সময় সরকারের বিভিন্ন বিভাগে কর্মরত থাকার পর আব্দুল করিম ১৯৯২ সালের ডিসেম্বরে মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসে (মাইডাস) যোগদান করেন। ২০১১ সালের ১১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি ১৯৯৫ সালের মে থেকে ২০০৪ সালের এপ্রিল পর্যন্ত মাইডাস ফাইন্যান্সিং পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও পালন করেছেন। —বিজ্ঞপ্তি

এই সম্পর্কিত আরো

হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই

ইজিএম ২১ মে: হাইকোর্টের নির্দেশনার আলোকে এগোচ্ছে ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় সাপের কামড়ে তরুণীর মৃত্যু

সাংবাদিক কর্মশালায় বক্তারা: তামাকপণ্যে কার্যকর করারোপে কমবে অকাল মৃত্যু, বাড়বে রাজস্ব

কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেপ্তার

সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পহেলা বৈশাখে ১০ জেলায়‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী