সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
শিরোনাম
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত ২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে
অর্থ-বাণিজ্য

মালয়েশিয়া গিফ্টস ফেয়ারে বাংলাদেশের স্টলগুলোতে উপচে পড়া ভি

অর্থ-বাণিজ্য ডেস্ক : মালয়েশিয়া গিফটস এন্ড প্রিমিয়াম এসোসিয়েশন (এমজিপিএ) আয়োজিত ১৪তম মালয়েশিয়া গিফ্টস ফেয়ারে ২য় বারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ। এবারের মেলার প্রতিপাদ্য ‘গিফ্ট ফর এ সার্কুলার ফিউচার’।

কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে চলমান (১৮-২০ জুন, ২০২৪) জনপ্রিয় এ মেলায় মালয়েশিয়ার পাশাপাশি বাংলাদেশসহ ৭ টি দেশের ২৮৩ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) উদ্যোগে এবং কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের তত্ত্বাবধানে বাংলাদেশের ৬ টি প্রতিষ্ঠান এই মেলায় অংশগ্রহণ করছে।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আহসান আজ বুধবার বাংলাদেশ স্টলসমূহ পরিদর্শন করেন। এ সময় তিনি অংশগ্রহণকারী বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সাথে কথা বলেন এবং মালয়েশিয়ায় তাদের পণ্যের বাজার সম্প্রসারণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

গিফ্টস ফেয়ারে বাংলাদেশের অংশগ্রহণের উদ্দেশ্য হলো- মালয়েশিয়ায় অপ্রচলিত পণ্যের তথা পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, গৃহস্থালি ও কিচেনওয়ার, ননওভেন ব্যাগ এবং হস্তশিল্প পণ্যসামগ্রী ইত্যাদির বাজার অন্বেষণ ও রপ্তানির সুযোগ তৈরী করা। মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানসমূহ হচ্ছে- কিয়াম মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মদিনা নন উভেন ফেব্রিকস, কে.এম.আর ক্রাফট, সওদা ইন্টারন্যাশনাল, তরঙ্গ, উইমেন এমপাওয়ারমেন্ট অর্গানাইজেশন, বাংলাদেশ এবং যৌথভাবে বাংলাদেশ হাইকমিশন এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরো।

এছাড়া বাংলাদেশ হাইকমিশন এবং এক্সপোর্ট প্রমোশন ব্যুরো’র স্টলে ব্যবসা-বিনিয়োগ সংক্রান্ত নানা ধরনের প্রকাশনা ছাড়াও বাংলাদেশি বিনিয়োগ সম্ভাবনা বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হচ্ছে।
এসময় হাইকমিশনার উপস্থিত সাংবাদিকদের জানান , মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষাপটে হাইকমিশন বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণের জন্য বিভিন্ন বাণিজ্য মেলায় অংশগ্রহণসহ অন্যান্য পরিকল্পনা নিয়ে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। রপ্তানি পণ্য বহুমুখীকরণের অংশ হিসেবে তৈরী পোষাকের পাশাপাশি অন্যান্য পণ্য বেশি করে রপ্তানির সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুসৃত ‘অর্থনৈতিক কূটনীতি’ অনুসরনের ধারাবাহিকতায় কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন এ ধরনের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে যাচ্ছে। পরিদর্শনের সময় মালয়েশিয়া গিফ্টস এন্ড প্রিমিয়াম এসোসিয়েশনের (এমজিপিএ) প্রেসিডেন্ট ইভান লু , মেলার অর্গানাইসিং চেয়ারম্যান আলবার্ট ছুং এবং অপারেশন ম্যানেজার মিজ্ সুজানা, বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মো: খোরশেদ আলম খাস্তগীরসহ হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ এবং প্রবাসী সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশি স্টলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে আগামীকাল (২০ জুন) হাইকমিশনে একটি মতবিনিময় কর্মসূচি রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ-মালয়েশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ৪ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া, মালয়েশিয়া বাংলাদেশে বিশ্বের অষ্টম বৃহত্তম বিনিয়োগকারী দেশ।

এই সম্পর্কিত আরো

পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী

ছাত্র-ছাত্রীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পাঠ্যক্রমে টেকনিক্যাল কোর্স যুক্ত করছে জাতীয় বিশ্ববিদ্যালয়

বাংলাদেশিদের জন্য আগামী সপ্তাহে মেডিকেল-বিজনেস ভিসা চালু করছে ভারত

২০ এপ্রিল শাহজিবাজার পাওয়ারের পর্ষদ সভা

বাংলা নববর্ষ ঘিরে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই: র‍্যাব ডিজি

বাধ্যতামূলক ছুটিতে ইসলামী ব্যাংকের এমডি

ফাঁকা বাড়িতে আমগাছে ঝুলছিল কিশোরীরর মরেদহ

শার্শায় জাল সনদে চাকরি, তদন্তে ধরা ৩ শিক্ষক

ব্যবহারের আগেই ক্ষতিগ্রস্ত সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্কের শত কোটি টাকার সড়ক

লোন থেকে শপিং, ইউসিবি ওয়ান অ্যাপে