সোমবার, ৩০ মার্চ ২০২৬
সোমবার, ৩০ মার্চ ২০২৬
শিরোনাম
ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫ সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: - যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: - লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ
অর্থ-বাণিজ্য

বড়লেখায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ১৫ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি : মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় বন্ধে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে বড়লেখায় এক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বড়লেখা থানার পুলিশের সহযোগিতায় সোমবার (২৬ ডিসেম্বর) মৌলভীবাজারের বড়লেখা বাজার, ডাক বাংলো রোড, বিজয় মার্কেটসহ বিভিন্ন জায়গায় বাজার মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় ও সংরক্ষণ করা, নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয় করা সহ বিভিন্ন অনিয়মের দায়ে বড়লেখা বাজারে অবস্থিত মেসার্স জালালাবাদ ফার্মেসীকে ২ হাজার টাকা, ডাক বাংলো রোডে অবস্থিত জীবন রনি ষ্টোরকে ৩ হাজার টাকা, বিজয় মার্কেটে অবস্থিত দি নিউ ফার্মেসীকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এছাড়াও তাজিম উদ্দিন নামক একজন অভিযোগকারীর অভিযোগের প্রেক্ষিতে বড়লেখা উপজেলার উত্তরবাজারে অবস্থিত ছায়েম ইলেকট্রিককে অতিরিক্ত দামে ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় করার দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভোক্তা অধিকার আইন অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার মোট পরিমাণের ২৫% অর্থাৎ ২ হাজার টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়।

আজকের এই অভিযানে মোট ৪ টি ব্যবসা প্রতিষ্ঠানকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। মৌলভীবাজার ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল আমিন বলেন, পন্য সামগ্রী জনসাধারণের নির্ধারিত মূল্যে, মেয়াদোত্তীর্ণ ইত্যাদি যত অনিয়ম অসংগতির বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তর সব সময় সচেষ্ট।

এই সম্পর্কিত আরো

ময়মনসিংহ মেডিকেলে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়ে ৬৮, মৃত্যু ৫

সাংবাদিক বেনজিন খানকে লাঞ্ছিত: যশোরে সেই আইনজীবী বাবা-ছেলে বহিষ্কার

পেঁপে গাছে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

খেলোয়াড়দের কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

‘জেড’ ক্যাটাগরিতে আলহাজ্ব টেক্সটাইল

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে ১ লাখ টাকা পুরস্কার

রিলায়েন্স ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ মঙ্গলবার

ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

ডিজিএফআইয়ের সাবেক পরিচালক লে. ক. আফজাল নাছের গ্রেপ্তার

শিশুদের মধ্যে হাম কীভাবে ছড়ায়: লক্ষণ, রোগ নির্ণয়, চিকিৎসা ও ঝুঁকির কারণ