সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
অর্থ-বাণিজ্য

বাংলাদেশের জন্য ৪৫০ কোটি ডলার ঋণ অনুমোদন আইএমএফের

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলাদেশের জন্য ৪৫০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৭ হাজার ২০৫ কোটি টাকা) ঋণ অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বাংলাদেশ সময় সোমবার (৩০ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠকে এ ঋণ অনুমোদন করা হয়।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ঋণ অনুমোদন দেওয়ায় সংস্থাটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অর্থ মন্ত্রণালয় জানায়, বাংলাদেশকে ২ দশমিক ২ শতাংশ সুদে সাত কিস্তিতে ৪৫০ কোটি ডলার ঋণ দেবে আইএমএফ। এর মধ্যে প্রথম কিস্তির ৩৫২ দশমিক ৩৫ মিলিয়ন ডলার ছাড় হতে পারে ফেব্রুয়ারিতে। ২০২৬ সালে দেওয়া হবে এ ঋণের শেষ কিস্তি।

আইএমএফ বাংলাদেশের ঋণ প্রস্তাব অনুমোদন দেওয়ায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, আমরা এ জন্য অবশ্যই আইএমএফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আইএমএফের এই ঋণ অনুমোদনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির সক্ষমতার প্রকাশ ঘটেছে।

তিনি বলেন, অনেকেরই সন্দেহ ছিল, আইএমএফ হয়তো আমাদেরকে এ ঋণ দেবে না। কিন্তু আমাদের সামষ্টিক অর্থনীতির মৌলিক এলাকাগুলো শক্ত ভিতের ওপরে দাঁড়িয়ে আছে এবং অন্যান্য অনেক দেশের তুলনায় ভালো, এ ঋণ অনুমোদনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে।

বাংলাদেশ আইএমএফ থেকে ৪৫০ কোটি ডলারের যে ঋণ চেয়েছে, তার মধ্যে তিন ধরনের ঋণ রয়েছে। এগুলো হচ্ছে বর্ধিত ঋণসহায়তা (ইসিএফ), বর্ধিত তহবিল সহায়তা (ইএফএফ) ও রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ)। ইসিএফ এবং ইএফএফ থেকে পাওয়া যাবে ৩২০ কোটি ডলার। আরএসএফ থেকে পাওয়া যাবে ১৩০ কোটি ডলার। এই ঋণ পাওয়া যাবে ৪২ মাসে সাত কিস্তিতে। ঋণের গড় সুদের হার ২ দশমিক ২ শতাংশ।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ জুলাই আইএমএফের কাছে ঋণ চেয়ে চিঠি পাঠায় বাংলাদেশ সরকার। এ ছাড়া ওই বছরের ১২ অক্টোবর ওয়াশিংটনে বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সম্মেলনে ৪৫০ কোটি ডলারের ঋণ সহায়তার কথা জানান গভর্নর আব্দুর রউফ তালুকদার। অক্টোবরের শেষের দিকে দুই সপ্তাহের সফরে ঢাকায় আসেন আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান রাহুল আনন্দের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তারা সরকারের বিভিন্ন দপ্তর, নিয়ন্ত্রক সংস্থা ও অংশীজনদের সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করেন। ওই সময় আইএমএফের সঙ্গে ঋণের বিষয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে বলেও জানিয়েছিল সরকার।

আরও পড়ুন:

ফের বাড়ল বিদ্যুতের দাম, বুধবার থেকে কার্যকর

সর্বশেষ পাওয়া সংবাদ