সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
অর্থ-বাণিজ্য

উপ-নির্বাচনে ১ ফেব্রুয়ারি বন্ধ থাকবে যেসব এলাকার ব্যাংক

নিজস্ব প্রতিবেদক : দেশের বিভিন্ন এলাকায় জাতীয় সংসদের শূন্য হওয়া ৫টি সংসদীয় আসনে ভোটগ্রহণ করা হবে বুধবার (১ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে ওই দিন সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার ব্যাংকের শাখা বা উপশাখা বন্ধ থাকবে।

সোমবার (৩০ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন (ডিওএস) এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে সব ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন মোতাবেক বুধবার জাতীয় সংসদের ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল), এ আসনের ধর্মগড় ও কাশিপুর ইউনিয়ন ছাড়া, বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম উপজেলা), বগুড়া-৬ (বগুড়া সদর উপজেলা), চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট, গোমস্তাপুর ও নাচোল উপজেলা), চাঁপাইনবাবগঞ্জ-৩ (চাঁপাইনবাবগঞ্জ সদর), ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ উপজেলা) শূন্য আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা-উপশাখা বন্ধ থাকবে।

সর্বশেষ পাওয়া সংবাদ