সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
অর্থ-বাণিজ্য

বাণিজ্যমেলায় ২৮ দিনে সোয়া লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে গত ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)। এবারের মেলায় খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন পণ্যসামগ্রীর স্টল শোভা পেয়েছে। কিন্তু মেলায় আগত ক্রেতাদের অভিযোগ ও নানা অনিয়মের পরিপ্রেক্ষিতে গত ২৮ দিনে ৩১ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রিনা বেগম।

জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাণিজ্যমেলা শুরু পর গত ৬ জানুয়ারি একটি প্রতিষ্ঠানকে এক হাজার, ৯ জানুয়ারি পাঁচটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার, ১০ জানুয়ারি দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার, ১১ জানুয়ারি দুটি প্রতিষ্ঠানকে ৪ হাজার, ১৩ জানুয়ারি চারটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার, ১৪ জানুয়ারি তিনটি প্রতিষ্ঠানকে ৯ হাজার, ১৫ জানুয়ারি তিনটি প্রতিষ্ঠানকে ৬ হাজার, ১৭ জানুয়ারি একটি প্রতিষ্ঠানকে তিন হাজার, ১৮ জানুয়ারি দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার, ১৯ জানুয়ারি দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার, ২১ জানুয়ারি দুটি প্রতিষ্ঠানকে ৬ হাজার, ২২ জানুয়ারি দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার, ২৭ জানুয়ারি একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার, ২৮ জানুয়ারি একটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রিনা বেগম জানান, খাবারের দাম বেশি রাখা, দোকানে মূল্যতালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা, মিথ্যা লোভনীয় অফার দেওয়া, খাবারের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া এবং ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ