বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
শিরোনাম
২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব বাজেট ২০২৬-২৭ - ৬০ নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ দাম কমবে যেসব পণ্যের ফুলবাড়িয়ায় মাত্র ১০ টাকা পাওনা নিয়ে নারীকে হত্যা, পলাতক আসামি গ্রেফতার নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা রেলভাড়ায় প্রবীণদের ২৫ ও প্রতিবন্ধীদের ৫০ শতাংশ ছাড় কার্যকর ময়মনসিংহ সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা অনুমোদন
advertisement
অর্থ-বাণিজ্য

ডলারের দাম ৮ মাসের মধ্যে সর্বনিম্ন

কর্পোরেট ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রাবাজারে অন্যান্য প্রধান মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দাম ব্যাপক কমেছে। গত ৮ মাসের মধ্যে যা সর্বনিম্ন। দেশটির শ্লথ অর্থনীতি মন্দার আশঙ্কা জাগিয়েছে৷ এতে মার্কিন মুদ্রার মূল্য হ্রাস পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। এতে বলা হয়, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) ডলার সূচক কমে দাঁড়িয়েছে ১০১.৫৩ পয়েন্টে। গত এপ্রিলের শেষ দিকের পর যা সবচেয়ে কম।

এদিন অর্থনৈতিক উপাত্ত প্রকাশ করবে যুক্তরাষ্ট্র সরকার। এর উপর নির্ভর করে সুদের হার বাড়াবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। আগামী ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি বৈঠক করবেন ফেডের নীতি-নির্ধারকরা। সেখানেই এই ঘোষণা আসবে।

ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ের দাম বেড়েছে ০.১২ শতাংশ। প্রতি স্টার্লিং বিক্রি হয়েছে ১.২৪১৫ ডলারে। প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) মুদ্রা ইউরোর মূল্র বৃদ্ধি পেয়েছে ০.০৫ শতাংশ। প্রতি ইউরো বিকিয়েছে ১.০৯২০ ডলারে। গত ৯ মাসের মধ্যে যা সর্বোচ্চ।

জাপানি ইয়েনের মান ঊর্ধ্বমুখী হয়েছে ০.৩ শতাংশ। এক ডলারের দর স্থির হয়েছে ১২৯.২১ ইয়েনে।

অর্থনীতিবিদ ওয়েলস ফার্গো বলেন, এবার ফেড সুদের হার বেশি বাড়াবে না বলে আভাস পাওয়া যাচ্ছে। ইউএস অর্থনীতি ধীর রয়েছে। ফলে আমরা মনে করছি, অন্যান্য মুদ্রার বিরুদ্ধে শক্তি হারাচ্ছে ডলার। সব বিদেশি কারেন্সির বিরুদ্ধে অবমূল্যায়নের পথে আছে এটি।

সর্বশেষ পাওয়া সংবাদ