সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
অর্থ-বাণিজ্য

প্রথম ৬ মাসে কৃষি খাতে লক্ষ্যমাত্রার ৫৪ শতাংশ ঋণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক : করোনার ভাইরাসের পরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব পড়ে বিশ্ব অর্থনীতিতে। এমন পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মনযোগ বাড়িয়েছে সরকার। চলতি ২০২২-২৩ অর্থ বছরের প্রথম ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) দেশের কৃষি খাতে ঋণ বিতরণ করা হয়েছে ১৬ হাজার ৬৭০ কোটি টাকা। যা পুরো বছরের লক্ষ্যমাত্রার ৫৩.৯৩ শতাংশ। গত বছরের একই সময়ে বিতরণ করা হয় ৫১.০৬ শতাংশ।

চলতি অর্থবছরে কৃষি খাতে ঋণ বিতরণে লক্ষ্যমাত্রা রয়েছে ৩০ হাজার ৯১১ কোটি টাকা। যা গত অর্থবছরের চেয়ে ৮.৮৮ শতাংশ বেশি। গত অর্থবছরে কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ছিলো ২৮ হাজার ৩৯১ কোটি টাকা।

এর মধ্যে রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকের কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ৭৫৮ কেটি টাকা। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর লক্ষ্যমাত্রা ১৮ হাজার ৩৮২ কোটি টাকা। এছাড়া আট বিদেশি বাণিজ্যিক ব্যাংকের কৃষি ঋণ বিতরণে লক্ষ্যমাত্রা রয়েছে ৭৭১ কোটি টাকা।

কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই কৃষি খাতে প্রয়োজনীয় অর্থায়নের মাধ্যমে সহায়তা করতে বাংলাদেশ ব্যাংক সচেষ্ট রয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ৬ মাসে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক বিতরণ করেছে লক্ষ্যমাত্রার ৫৭.০১ শতাংশ। গত বছরের একই সময়ে সরকারের ব্যাংকগুলো বিতরণ করেছিলো ৫৭.৬১ শতাংশ। দেশি-বিদেশি বাণিজ্যিক ব্যাংকগুলো বিতরণ করেছে লক্ষ্যমাত্রার ৫২.০৪ শতাংশ। আগের একই সময়ে বিতরণ করেছিলো ৪৬.৮৯ শতাংশ।

বৈশ্বিক খাদ্য অর্থনৈতিক সংকট ও খাদ্যের পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। আগামীতে খাদ্য সংকট আরও প্রকট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রেক্ষাপটে খাদ্য উৎপাদন বৃদ্ধির নির্দেশনা রয়েছে। এ জন্য কৃষি ঋণ বিতরণে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা রয়েছে। এসব কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোর কৃষি ঋণ বিতরণ বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সর্বশেষ পাওয়া সংবাদ