বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
শিরোনাম
২০২৬-২৭ অর্থবছর: - শিক্ষাখাতে রেকর্ড ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব ৬ শিশুর মৃত্যু - আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব বাজেট ২০২৬-২৭ - ৬০ নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ দাম কমবে যেসব পণ্যের ফুলবাড়িয়ায় মাত্র ১০ টাকা পাওনা নিয়ে নারীকে হত্যা, পলাতক আসামি গ্রেফতার নোয়াখালীতে মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা রেলভাড়ায় প্রবীণদের ২৫ ও প্রতিবন্ধীদের ৫০ শতাংশ ছাড় কার্যকর ময়মনসিংহ সীমান্তে পুশ ইন ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি, মোতায়েন হচ্ছে ভিডিপি আইপিডিসি ফাইন্যান্সের ক্রেডিট রেটিং সম্পন্ন মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনা অনুমোদন
advertisement
অর্থ-বাণিজ্য

আবারও বাড়লো চিনির দাম

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশে নিত্যপণ্যের বাজারের অস্থিতিশীল অবস্থার মধ্যে আবারও চিনির দাম বাড়ানো হয়েছে। খুচরা পর্যায়ে কেজিতে ৫ টাকা বেড়েছে খোলা ও প্যাকেটজাত চিনির দাম। আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নতুন দাম।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন (বিএসআরএ)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১ ফেব্রুয়ারি থেকে নতুন দামে বিক্রি হবে চিনি। খুচরা পর্যায়ে কেজিতে ৫ টাকা বেড়েছে খোলা ও প্যাকেটজাত চিনির দাম। প্রতি কেজি পরিশোধিত খোলা চিনি বিক্রি হবে ১০৭ টাকায়। আর পরিশোধিত প্যাকেটজাত চিনি বিক্রি হবে প্রতি কেজি ১১২ টাকায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত চিনির ঊর্ধ্বমূখী দাম, ডলারের বাড়তি বিনিময় হার এবং স্থানীয় পরিশোধকারী মিলগুলোর উৎপাদন ব্যয় বিবেচনা করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে, ২০২২ সালের ১৭ নভেম্বর প্রতি কেজি খোলা চিনির মূল্য ১০২ টাকা এবং প্যাকেটজাত চিনির মূল্য ১০৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

দেশের চিনির বাজার এখনও অস্থির। বাজারে প্যাকেটজাত চিনি নেই বললেই চলে। এমনকি ডিলার পর্যায়েও মিলছে না কাঙ্ক্ষিত চিনি। আবার যাও পাওয়া যাচ্ছে, তাও সরকার নির্ধারিত দামের চেয়ে চড়া দামে কিনতে হচ্ছে ভোক্তাদের।

সর্বশেষ পাওয়া সংবাদ