সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
অর্থ-বাণিজ্য

ভোলায় গ্যাসকূপের সন্ধান

কর্পোরেট ডেস্ক : ভোলার পশ্চিম ইলিশায় ভোলা নর্থ-২ নামে নতুন কূপে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। রোববার (২৩ জানুয়ারি) বিকেলে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্জ্বলন করা হয়।

বুধবার (২৫ জানুয়ারি) বাপেক্সের মহাব্যবস্থাপক (ভূ-তত্ত্ব) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

বাপেক্সের মহাব্যবস্থাপক (ভূ-তত্ত্ব) মো. আলমগীর হোসেন জানান, ভোলার সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান বাজার সংলগ্ন এলাকায় ভোলা নর্থ-২ নামে নতুন একটি কূপ খনন শেষে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্জ্বলন করা হয়েছে।

তিনি আরও জানান, ভোলা নর্থ-২ এর ৩ হাজার ৫২৮ মিটার গভীরে গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়। রোববার বিকেলে পরীক্ষামূলকভাবে আগুন প্রজ্জ্বলন হরা হয়। নতুন এই কূপে ৬২০ বিসিএম বা তারও অধিক গ্যাস মজুত আছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে বাপেক্স। আগামী ৭২ ঘণ্টা পর এর মজুতের পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।

স্থানীয়রা জানান, আমাদের এলাকায় নতুন একটি কূপে গ্যাস পাওয়ায় খুবই খুশি। গ্যাস উত্তোলনের পর প্রথমেই আমাদের গ্রামসহ ভোলার সকল মানুষের ঘরে রান্নার জন্য সংযোগ দিলে খুব ভালো হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ