সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
অর্থ-বাণিজ্য

বিসিক ওয়ানস্টপ সার্ভিসে যুক্ত হলো রপ্তানি উন্নয়ন ব্যুরোর সব রকমের সেবা

অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশি-বিদেশি শিল্প উদ্যোক্তাদের সুবিধার্তে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ওয়ানস্টপ সার্ভিসে যুক্ত হলো রপ্তানি উন্নয়ন ব্যুরোর সব সেবা।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর সেবাসমূহ ওয়ানস্টপ সার্ভিসের মাধ্যমে প্রদানের লক্ষ্যে বিসিক এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর মধ্যে এক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

বুধবার বিসিক বোর্ড রুমে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিসিক চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান ও ইপিবির ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান।

এ সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে শিল্প উদ্যোক্তারা বিসিক ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমের মাধ্যমে রপ্তানি উন্নয়ন ব্যুরোর যেসব সেবা গ্রহণ করতে পারবেন, তার মধ্যে রয়েছে-রপ্তানিকারকের এনরোলমেন্ট ও নিবন্ধনের আবেদন গ্রহণ এবং প্রক্রিয়াকরণ, প্রযোজ্য ক্ষেত্রে সার্টিফিকেট অব অরিজিন প্রদানে সহযোগিতা প্রদান, দেশে-বিদেশে আয়োজিত বিভিন্ন মেলা ও প্রদর্শনীতে বিসিক নিবন্ধিত উদ্যোক্তাদের অংশগ্রহণের সুযোগ প্রদান, প্রশিক্ষণ সংক্রান্ত কার্যক্রমে উভয়পক্ষের সহযোগিতা প্রদান এবং পাশাপাশি বাংলাদেশি পণ্য প্রদর্শন ও বিপণনে পারষ্পরিক সহযোগিতা প্রদান।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিক পরিচালক পর্ষদের সব সদস্য, বিসিক সচিবসহ বিসিক ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তারা।

উল্লেখ্য, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে ওয়ান স্টপ সার্ভিস আইন, ২০১৮-এর ‘ক’ তপশিলে বিসিক অন্তর্ভুক্তকরণ হওয়ায় বিসিকের আওতাধীন শিল্পপ্রতিষ্ঠানের বিনিয়োগকারী কর্তৃক প্রস্তাবিত প্রকল্প বা উদ্যোগের জন্য প্রয়োজনীয় সেবা প্রদানের লক্ষ্যে বিসিক ওয়ান স্টপ সেবা চালু করার সিদ্ধান্ত নেয়। ইতিপূর্বে সরকারের চারটি প্রতিষ্ঠান (বিডা, বেজা, বেপজা ও হাইটেক পার্ক অথরিটি) ওয়ান স্টপ সার্ভিস সেবাদানকারী প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত ছিল। তারই ধারাবাহিকতায় বিসিক ওয়ান স্টপ সার্ভিস কার্যক্রমের যাত্রা শুরু করে। এ লক্ষ্যে বিসিকের নিজস্ব ২৯টি সেবা এবং অন্যান্য দপ্তর ও সংস্থার ১৩টি সেবা প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়।

বর্তমানে বিসিক ওয়ান স্টপ সার্ভিস সিস্টেমে শিল্পনিবন্ধন, শিল্প পুনর্নিবন্ধন, শিল্প নবায়ন, শিল্পনিবন্ধন সংশোধন, শিল্পনিবন্ধন বাতিলকরণ, ঠিকাদার নতুন নিবন্ধন, ঠিকাদার পুনর্নিবন্ধন, ঠিকাদার সংশোধন, ঠিকাদার নবায়ন, প্রশিক্ষণ কার্যক্রম, আইআরসি সুপারিশ ও পরিবেশ অধিদপ্তরের ২৪টি সেবাসহ মোট ৩৫টি সেবা যুক্ত রয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ