সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম
ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসকসহ বরখাস্ত ৩ চলতি অর্থবছরে রপ্তানিতে ৬৩.৪ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য, জানালেন বাণিজ্যমন্ত্রী ২৫ দিনে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা একরামুল হত্যা - শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল বরিশালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে সম্প্রচার নয়, বিজ্ঞাপন থেকে বড় মুনাফা অর্জনের লক্ষ্য সরকারের সূচকের পতনে কমেছে লেনদেন আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক
advertisement
অর্থ-বাণিজ্য

১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: ট্রেডিং করপোশেন অব বাংলাদেশকে (টিসিবি) সরাসরি ক্রয়পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকার। এই তেল ক্রয়ে খরচ হবে মোট ২০০ কোটি ২০ লাখ টাকা। যার মূল্য লিটার প্রতি ১৮২ টাকায় বিক্রির প্রস্তাব দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। এতে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সভাশেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।

তিনি বলেন, এ তেল ক্রয়ে মোট ২০০ কোটি ২০ লাখ টাকা খরচ হবে। আগের মূল্য ছিল প্রতি লিটার ১৮৪.৫ টাকা। তবে বর্তমানে ১৮২ টাকায় বিক্রির প্রস্তাব দেয়া হয়েছে।

নতুন এ দামের সুপারিশ করেছে সাং সিং এডিবল ওয়েল লিমিটেড।

তিনি আরও বলেন, এবারের ক্রয় কমিটিতে অনুমোদনের জন্য ৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। এতে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৩৭৯ কোটি ৩৭ লাখ ৩ হাজার ৬৪ টাকা।

প্রস্তাবগুলোর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১টি, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল।

সর্বশেষ পাওয়া সংবাদ